অভিনেত্রী আদাহ শর্মা ও অক্ষয়ের পুরনো ভিডিও ফের আলোচনায়
ছবি: সংগৃহীত
‘দ্য কেরল স্টোরি’র সাফল্যের পর থেকে আদাহ শর্মার কেরিয়ারের গতি বেড়েছে। বছরখানেক আগেই অক্ষয় কুমারের সঙ্গে আদাহ র একটি ভিডিওভাইরাল হয়। যেখানে দেখা যায়, শুটিংয়ের সময় অক্ষয় আদাহ কে কোলে নিতেই বাতকর্ম করে বসেন অভিনেত্রী! সঙ্গে সঙ্গে তাঁকে কোল থেকে নামিয়ে দেন অভিনেতা।
এবার সমাজমাধ্যমে আদাহ কে তাঁর বাতকর্মের ভিডিওনিয়ে প্রশ্ন করেন এক অনুরাগী। তবে সত্যিই কি নায়কের কোলে উঠে এমন কিছু ‘অশিষ্ট কাজ’ করেছিলেন তিনি, জানালেন আদাহ ।
সেই অনুরাগী সম্প্রতি আদাহ কে লেখেন, ‘‘আপনি দেখতে খুব সুন্দর! কিন্তু আপনি অক্ষয় কুমারের কোলে উঠে বায়ুত্যাগ করেছেন, এটা জঘন্য! কেন করলেন? ছিঃ, আমার এটা একদমই ভাল লাগছে না।’’

আদাহ বার্তাটি পড়ে উত্তরে বলেন, ‘‘দেখুন, ব্যাপারটা হল বৃহদন্ত্রে হজম না হওয়া খাবার একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পচে গেলে চাপের কারণে হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং সালফারের মতো গ্যাস উৎপন্ন হয় এবং সেগুলো নির্গত হয়ে বায়ুত্যাগের মতো ঘটনা ঘটে।’’
এসএ/টিএ