© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসনাত আবদুল্লাহকে ঘিরে ‘মব’: বাকের মজুমদারের তীব্র প্রতিক্রিয়া

শেয়ার করুন:
হাসনাত আবদুল্লাহকে ঘিরে ‘মব’: বাকের মজুমদারের তীব্র প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৫ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
চট্টগ্রাম সিটির সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সাক্ষাৎকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। তার মতে, এই ঘটনাটি কেবল সাধারণ কোনো প্রতিবাদ নয়, বরং এর পেছনে গভীর রাজনৈতিক সমীকরণ ও ‘মব কালচার’ কাজ করছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজ ফেসবুক আইডিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

আবু বাকের মজুমদারের ফেসবুক আইডিতে দেয়া পোস্টটি হুবহু নিচে দেয়া হলো- বিএনপির নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন সাবেক মেয়র মঞ্জু তার রাজনৈতিক প্রোগ্রাম পরিচালনা করছেন। আওয়ামী লীগ করেছে এরকম অনেকেই অভ্যুত্থানের পক্ষ নিয়েছেন। মেয়র মঞ্জু বিএনপি আওয়ামী লীগ দুটোই করেছেন এবং ৫ই আগস্টের পরে বিএনপির পক্ষ থেকে মেয়র মঞ্জুর বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেয়া হয়নি।

বরং আজ যখন হাসনাত আবদুল্লাহ মেয়র মঞ্জুর সঙ্গে দেখা করতে গিয়েছেন তখন বিএনপির আরেক পক্ষ সেখানে গিয়ে মব চালাচ্ছে। মূলত সাবেক মেয়র মঞ্জু এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে নির্বাচন করতে চাচ্ছেন। বিএনপি যেখানে অন্তর্কোন্দলে বিভক্ত সেখানে এনসিপির শক্তিশালী ক্যান্ডিডেট তাদের ভয়ের কারণ হবে এটাই স্বাভাবিক।

পোস্টে তিনি আরও বলেন, বিএনপি যেখানে সারা দেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে সেখানে বিএনপির উচিত মব কালচার বাদ দিয়ে নিরপরাধ মানুষের রাজনৈতিক অধিকারের প্রতি সচেতন হওয়া।

পাশাপাশি নতুন করে বিএনপির কোলে উঠা কিছু মিডিয়া যেভাবে ন্যারেটিভ দিচ্ছেন তাদেরকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসায় যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সেখানে তোপের মুখে পড়েন তিনি। বাসভবনের সামনে অবস্থান নেয়া একদল লোক, যারা নিজেদের জুলাইযোদ্ধা বলে পরিচয় দেন।

এসএস/টিএ

মন্তব্য করুন