© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আশা ভোঁসলের শেষকৃত্যে কেন অনুপস্থিত ছিলেন সালমান-শাহরুখ?

শেয়ার করুন:
আশা ভোঁসলের শেষকৃত্যে কেন অনুপস্থিত ছিলেন সালমান-শাহরুখ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪২ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের বিদায়ে যেন একটি যুগের অবসান হয়। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হলেও নজর কাড়ে দুই সুপারস্টারের অনুপস্থিতি। মুম্বাইয়ে থেকেও কেন শেষ বিদায়ে হাজির হলেন না সালমান খান ও শাহরুখ খান-এ প্রশ্নেই এখন সরব নেটদুনিয়া।

মুম্বাইয়ের শিভাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় আশা ভোঁসলের শেষকৃত্য। মহারাষ্ট্র পুলিশ গার্ড অব অনার দিয়ে বিদায় জানায় এই কিংবদন্তিকে। উপস্থিত ছিলেন সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের অসংখ্য তারকা। তবে সবার চোখে পড়ে বলিউডের দুই বড় নাম সালমান খান ও শাহরুখ খানের অনুপস্থিতি। কারণ, ওই সময় দু’জনেই মুম্বাইয়ে ছিলেন।
 


ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, নিরাপত্তাজনিত কারণেই শেষকৃত্যে যাননি দুই তারকা। তাদের উপস্থিতিতে বিশাল জনসমাগম ও ভিড় নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে এমন আশঙ্কা থেকেই নেয়া হয় সিদ্ধান্ত। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি।

শ্মশানে না গেলেও সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন দুই তারকা। শাহরুখ খান লেখেন, আশার কণ্ঠ ভারতীয় সিনেমার এক স্তম্ভ হয়ে থাকবে। অন্যদিকে সালমান খান বলেন, ভারতীয় সংগীতের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।

গত ১২ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মাল্টি অর্গ্যান ফেলিয়রের কারণেই মৃত্যু হয়েছে তার।

কেএন/টিএ

মন্তব্য করুন