বরিশালে বাড়ির আঙ্গিনায় যত্নে গাঁজা চাষ, আটক ১
ছবি: সংগৃহীত
০৫:০৮ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় গাঁজা চাষের অভিযোগে জামাল বেপারী নামে এক ব্যক্তিকে গাঁজা গাছসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় জামাল বেপারীর বাড়ির আঙিনা থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি নিজ বাড়িতে অবৈধভাবে গাঁজা চাষ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধার করা গাঁজা গাছ জব্দ করা হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, অভিযান চালিয়ে জামাল বেপারীর বাড়ির উঠান থেকে ৬ ফুট ও ৭ ফুট লম্বা দুটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি এলাকায় কোনো কাজ করেন না। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এসকে/টিএ