ময়মনসিংহে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষে নিহত ২
ছবি: সংগৃহীত
০৯:৩২ পিএম | ০৭ নভেম্বর, ২০২৬
ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। নিহত দুজনই পিকআপের যাত্রী ছিলেন।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কানারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পিকআপটি কানারামপুর থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। অন্যদিকে ড্রাম ট্রাকটি ত্রিশাল থেকে কানারামপুরের দিকে আসছিল। পথে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপের দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। এসময় আরও ৭ থেকে ৮ জন আহত হন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এমআর/