© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সানিয়া মির্জার কারণে জেলে যেতে হয়েছিল জনপ্রিয় গায়ককে!

শেয়ার করুন:
সানিয়া মির্জার কারণে জেলে যেতে হয়েছিল জনপ্রিয় গায়ককে!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৫ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
বিখ্যাত টেনিস তারকা সানিয়া মির্জা। তার জন্য জেলেও যেতে হয়েছিল ভারতের ভোজপুরি ইন্ডাস্ট্রির সুপারস্টার খেসরি লাল যাদবকে।

তখন খেসারি লাল যাদবের বয়স মাত্র ১৭ বছর। সেই সময় সানিয়া মির্জা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন।

এতে মন খারাপ হয়ে খেসারি একটি গান বানান। গানের নাম ছিল ‘টেনিস ওয়ালি সানিয়া দুলহা খোঁজানি পাকিস্তানি’।

এই গানটি সানিয়ার পছন্দ হয়নি এবং তিনি খেসারির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এর ফলে খেসারি লাল যাদবকে ২ থেকে ৩ দিন জেলেও কাটাতে হয়।

তবে মজার বিষয়, এরপর একসময় দু’জনকে একসঙ্গে মঞ্চেও দেখা গিয়েছিল।

দু’জনের সাক্ষাৎ হয় রিয়েলিটি শো ইয়াঁরো কি বারাত-এর তৃতীয় এপিসোডে। এই শোটি সঞ্চালনা করতেন রীতেশ দেশমুখ এবং সাজিদ। সেই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিণীতি চোপড় এবং সানিয়া মির্জা।

শো চলাকালীন সাজিদ খান মজার ছলে সানিয়াকে বলেন, ‘আমার খুব খারাপ লেগেছিল, যখন তুমি আমার সিনেমাতে নাচ করোনি, কিন্তু অন্য সিনেমায় গিয়ে নেচে ফেললে।’ এতে অবাক হয়ে সানিয়া জিজ্ঞেস করেন, ‘আমি কার সিনেমায় নেচেছি?’ তখন সাজিদ বলেন, ‘আমি দেখাচ্ছি, এরপর খেসারি লাল যাদবের গান ‘টেনিস ওয়ালি সানিয়া দুলহা খোঁজলি পাকিস্তানি’ চালানো হয়।

এরপর রীতেশ দেশমুখ সানিয়াকে জিজ্ঞেস করেন, ‘পারফরম্যান্স কেমন লাগল?’ সানিয়া উত্তর দেন, ‘ভেরি গুড, ভেরি গুড। এই গানটা কোন ভাষায় বানানো হয়েছে? হিন্দিতে?’ সাজিদ জানান, এটি ভোজপুরি ভাষায়। তখন সানিয়া হেসে বলেন, ‘মানে আমি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে খুব ফেমাস! সত্যিই? হয়তো আমার ওপর সেখানে দুই-তিনটা গান বানানো হয়েছে।’

এরপর রীতেশ জিজ্ঞেস করেন, ‘যিনি এই গানটি গেয়েছেন, আপনি কি তার সঙ্গে দেখা করতে চান?’ এরপরই শো-তে খেসারি লাল যাদবের এন্ট্রি হয়। তিনি গান গাইতে গাইতে মঞ্চে আসেন।

এসকে/টিএ

মন্তব্য করুন