© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্তর্জাতিক পর্দায় অভিষেক অভিনেত্রী নেহা ধুপিয়ার

শেয়ার করুন:
আন্তর্জাতিক পর্দায় অভিষেক অভিনেত্রী নেহা ধুপিয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৮ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
গ্ল্যামারাস চরিত্রে অভ্যস্ত হলেও এবার সম্পূর্ণ ভিন্ন এক আবহে ধরা দিচ্ছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। নেই ঝলমলে আলো, তারকাসুলভ উপস্থিতি-বরং নীরবতা, গভীরতা আর মায়ের নিঃশর্ত ভালোবাসায় তৈরি এক শক্তিশালী চরিত্রে হাজির হচ্ছেন তিনি। 

আন্তর্জাতিক পর্দায় প্রথমবারের মতো অভিষেক করতে চলেছেন নেহা। মিশরীয় নির্মাতা আলি এল আরাবীর পরিচালনায় তৈরি নতুন সিনেমা ‘৫২ ব্লু’–তে তিনি অভিনয় করেছেন এক নিভৃতচারী মায়ের ভূমিকায়, যার নীরব উপস্থিতি বদলে দেয় ছেলের জীবন।   

নেহার ভাষ্য, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন এবং রূপান্তরমূলক কাজ-যেখানে গ্ল্যামার নয়, প্রয়োজন ছিল সত্যিকারের মানবিকতার। এই তারকা আরও জানান, নীরবতা, সহনশীলতা আর নিঃশর্ত ভালোবাসার এক অসাধারণ প্রকাশ দেখা যাবে তার অভিনয়ে। 


ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেইলার। মিশরীয় নির্মাতা আলি এল আরাবীর পরিচালনায় নির্মিত এই ছবিটি একটি আবেগঘন গল্প। যেখানে এক তরুণ ফুটবলপ্রেমীর স্বপ্ন, সংগ্রামকে তুলে ধরা হয়েছে। 

যেখানে গল্পের কেন্দ্রে দেখানো হয়েছে আশীষ নামের এক তরুণের কঠোর পারিবারিক নিয়ন্ত্রণের মধ্যেও স্বপ্ন, মায়ের নীরব সমর্থন আর নিজের দৃঢ়তা তাকে একসময় নিয়ে যায় নিজের গণ্ডির বাইরে। যার স্বপ্ন কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা ওয়ার্ল্ড কাপে গিয়ে দেখ করা নিজের প্রিয় ফুটবলার লিওনেল মেসির সঙ্গে।

এই গল্পে নেহার বিপরীতে দেখা যাবে ভারতীয় আরেক গুণীশিল্পী আদিল হোসেনকে। নির্মাতাসহ অভিনয়শিল্পীদের প্রত্যাশা স্বপ্ন, ভালোবাসা আর আত্মবিশ্বাসের গল্প ‘৫২ ব্লু’ যা ছুঁয়ে যাবে বিশ্বের প্রতিটি দর্শকের হৃদয়।

এমআর/টিএ 

মন্তব্য করুন