© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমার মেয়েই বাড়ির আসল হিরোইন: সিদ্ধার্থ মালহোত্রা

শেয়ার করুন:
আমার মেয়েই বাড়ির আসল হিরোইন: সিদ্ধার্থ মালহোত্রা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৩ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সময় এখন কাটছে একদম ভিন্ন মেজাজে। গত বছর কিয়ারা আদভানি ও সিদ্ধার্থের ঘরে প্রথম সন্তানের আগমনের পর থেকেই বিটাউনে বইছে খুশির হাওয়া। তবে এবার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরা দিলেন এক আদর্শ ‘গার্ল ড্যাড’ হিসেবে।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন সিদ্ধার্থ, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যাচ্ছে, সাদা টি-শার্ট পরা সিদ্ধার্থের চুলে লাগানো একটি ছোট্ট সাদা বো-ক্লিপ। এই আদুরে ছবিটির ক্যাপশনে অভিনেতা মজা করে লিখেছেন, ‘আমি যে একজন মেয়ের বাবা, সেটা না বলেও কীভাবে বলা যায় দেখুন।’

সিদ্ধার্থের এই নতুন রূপ দেখে ভক্তদের ভালোবাসায় উপচে পড়ছে কমেন্ট বক্স। কিয়ারা ভক্তরা তাকে এরই মধ্যে ‘সার্টিফায়েড গার্ল ড্যাড’ খেতাব দিয়েছেন। কেউ কেউ ভালোবেসে তাকে ডাকছেন ‘অফিশিয়াল পুকি মালহোত্রা’ নামে।



আবার অনেকেই রসিকতা করে বলছেন, অভিনেতার এই নতুন হেয়ার স্টাইলের পুরো কৃতিত্বই খুদে সারায়াহ্-র। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে বাবা হওয়ার নতুন অভিজ্ঞতার গল্প শুনিয়েছেন এই তারকা। সিদ্ধার্থ জানান, মালহোত্রা পরিবারের আসল ‘সুপারস্টার’ এখন তার ছোট্ট মেয়ে সারায়াহ্।

নিজের ‘হিরো’ ইমেজ নিয়ে ঠাট্টা করে তিনি বলেন, ‘আমি জীবনে এমন একজনের কাছে তর্কে হেরে গেছি, যে কি না এখনও কথা বলতেই শেখেনি! আমি বুঝে গিয়েছি, বাড়িতে এখন আর আমি হিরো নই। বাড়ির আসল হিরোইন তো আমার মেয়েই।’

এসকে/টিএ

মন্তব্য করুন