বনানীতে বহুলতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট
ছবি: সংগৃহীত
০৭:২৪ পিএম | ১৫ এপ্রিল, ২০২৬
রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের ওই ভবনের ১১ তলার একটি কাপড়ের গোড়াউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১তলা ওই ভবনের ওপরের তলায় আগুন লাগে। বর্তমানে আমাদের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।
আইকে/ টিএ