অমিতাভ-অভিষেককে পোলিও খাওয়া নিয়ে খোঁচা! মন্তব্যের জেরে ফের বিতর্কে ‘সময়’
ছবি: সংগৃহীত
০৭:৫০ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে নিয়ে মশকরা করেছেন সময় রায়না। নিজে পোলিওর বিজ্ঞাপন করেও কেন পুত্রকে নিজের পায়ে দাঁড় করাতে পারলেন না? কৌতুকশিল্পী এমনই খোঁচা দিয়েছেন বর্ষীয়ান তারকা ও তাঁর পুত্রকে। এই মন্তব্য নিয়ে ফের বিপাকে পড়েছেন সময়। বিভিন্ন মহল থেকে তাঁর সমালোচনা হচ্ছে। এ বার সময়কে তোপ দাগলেন রাখি সাওয়ন্ত।
সম্প্রতি এক অনুষ্ঠানে বিগ বি-র উদ্দেশে সময় বলেন, “স্যর, আপনি পোলিয়োর এত বিজ্ঞাপন করেছেন। কিন্তু তাও কেন আপনার ছেলেকে নিজের পায়ে দাঁড় করাতে পারলেন না?” এই মন্তব্যের জন্য অমিতাভের অনুরাগীদের রোষানলে পড়ছেন সময়। রাখি বলেছেন, “সময় রায়না, এটা খুব বাজে কথা। অমিতাভ বচ্চনজির সম্পর্কে এমন ফালতু কথা আপনি বলতে পারেন না, কারণ অভিষেক বচ্চন আমার প্রিয় অভিনেতা। অভিনেতা হিসাবে তিনি অসাধারণ।”

এর পরেই অভিষেকের জয়জয়কার করতে শুরু করেন রাখি। তিনি বলেন, “অভিষেক, আমি তোমাকে খুব ভালবাসি।” তিনি সময়ের উদ্দেশে বলেন, “অমিতাভজির সামনে পোলিয়োর কথা বলবেন না। তা হলে আমি আপনার সব কথা ফাঁস করে দেব। একদম চুপ করে বসে থাকুন।”
আরআই/ এসএন