© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পদ্মা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান দুর্ঘটনা, আহত ২

শেয়ার করুন:
পদ্মা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান দুর্ঘটনা, আহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৪ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
পদ্মা সেতুর মাঝামাঝি ১৪ নম্বর পিলারের কাছে একটি মিনি কাভার্ড ভ্যান দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল আনুমানিক ৬টা ৩৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রংপুরের গঙ্গাচড়ার চান্দু মিয়ার ছেলে হৃদয় (১৭) ও পাবনার সুজানগরের আমিনুলের ছেলে সেলিম (২৮)।

জানা যায়, ঢাকামুখী একটি মিনি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা আহতদের উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন