© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীর্ঘ ১০ বছর পর ঈদুল আজহায় জুটি বাঁধছেন স্পর্শিয়া ও তৌসিফ

শেয়ার করুন:
দীর্ঘ ১০ বছর পর ঈদুল আজহায় জুটি বাঁধছেন স্পর্শিয়া ও তৌসিফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩১ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
দীর্ঘ ১০ বছর পর একক নাটকে জুটি গড়ছেন অর্চিতা স্পর্শিয়া ও তৌসিফ মাহবুব। নতুন নাটকটি আসন্ন ঈদুল আজহার জন্য নির্মাণ করা হচ্ছে।

ক্যারিয়ারের শুরুতে একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করেন স্পর্শিয়া - তৌসিফ। কিন্তু ২০১৬ সালের পর আর একসঙ্গে কাজ করা হয়নি তাদের। সম্প্রতি ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ সংক্ষিপ্ত উপস্থিতির মাধ্যমে দর্শকমহলে সাড়া পায় এ জুটি। তাই এবার একক নাটকে জুটি হিসেবে ধরা দিচ্ছেন তারা।

ঈদের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন হাসিব হোসেন রাখি। তবে নাটকের নাম এখনও চূড়ান্ত হয়নি। নতুন নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন,

‘চিত্রনাট্য তৈরি হয়েছে একটি প্রেমের গল্পকে কেন্দ্র করে। আসন্ন কোরবানির ঈদে প্রচারের জন্য নাটকটির নির্মাণ কাজ চলছে।’



দীর্ঘদিন পর তৌসিফের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে স্পর্শিয়া বলেন,

‘আমাদের ক্যারিয়ার প্রায় একই সময়ে শুরু। শুরুতে আমরা অনেক কাজ করেছি একসঙ্গে। পরে আমি কিছু সময় নাটকে অনিয়মিত ছিলাম, তাই একসঙ্গে কাজ হয়নি। দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে।’

অন্যদিকে তৌসিফ মাহবুব বলেন,

‘অনেক দিন পর স্পর্শিয়ার সঙ্গে কাজ করছি। খুব ভালো লাগছে। আমরা শুধু সহশিল্পী নই, ক্যামেরার বাইরে ভালো বন্ধুও। এটাই আমাদের কাজকে আরও সহজ করে দিয়েছে।’

২০১৬ সালের পর একক নাটকে জুটি বাঁধায় নতুন নাটকটি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে দর্শকের। এ জুটির নতুন কাজ দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

এসএ/এসএন 

মন্তব্য করুন