ফ্যাশন আইকন ও শক্তিশালী অভিনেত্রী অ্যানিয়া টেইলর-জয়'র জন্মদিন
ছবি: সংগৃহীত
০৪:৫২ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
অ্যানিয়া-জোসেফিন মারি টেইলর-জয় একজন ব্রিটিশ-মার্কিন অভিনেত্রী। টেলিভিশনে বেশ কিছু ছোট চরিত্রে অভিনয়ের পর, ২০১৫ সালে হরর ফিল্ম ‘দ্য উইচ’এ প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেন। তিনি ২০১৬ সালে হরর ফিল্ম ‘স্প্লিট’ এবং এর সিক্যুয়েল ‘গ্লাস’ (২০১৯); ব্ল্যাক কমেডি ফিল্ম ‘থরোব্রেডস’ (২০১৭) এবং টেলিভিশন ক্রাইম ড্রামা সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’ (২০১৯–২০২২)-এ অভিনয় করেছেন। টেইলর-জয় ২০২০ সালে পিরিয়ড ড্রামা ‘এমা’তে 'এমা উডহাউস'র চরিত্রে অভিনয় করেন।

পিরিয়ড ড্রামা মিনিসিরিজ 'দ্য কুইন'স গ্যাম্বিট' (২০২০)এ 'বেথ হারমন', হরর ফিল্ম 'লাস্ট নাইট ইন সোহো' (২০২১), অ্যাকশন ফিল্ম 'দ্য নর্থম্যান' (২০২২), ব্ল্যাক কমেডি 'দ্য মেনু' (২০২২) এবং অ্যাপোক্যালিপটিক ফিল্ম 'ফিউরিওসা: এ ম্যাড ম্যাক্স সাগা' (২০২৪)-তে 'ইম্পেরেটর ফিউরিওসা' চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেন। তিনি অ্যানিমেটেড ফিল্ম 'দ্য সুপার মারিও ব্রোস. মুভি' (২০২৩) এবং 'দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি' (২০২৬)-তে 'প্রিন্সেস পিচ' চরিত্রে কণ্ঠ দিয়েছেন।
এবি/টিএ