© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শৈশবের বান্ধবীর সঙ্গেই গোপনে বিয়ে সারলেন সঙ্গীতশিল্পী জুবিন!

শেয়ার করুন:
শৈশবের বান্ধবীর সঙ্গেই গোপনে বিয়ে সারলেন সঙ্গীতশিল্পী জুবিন!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০১ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
উত্তরাখণ্ডে নিজের এলাকায় ঘনিষ্ঠ পরিজন ও সীমিত অতিথিদের উপস্থিতিতে গোপনে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল। শৈশবের বান্ধবীর সঙ্গেই তার এই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবর ঘিরে ইতিমধ্যেই বিনোদন দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

জানা গেছে, খুবই সাদামাটা আয়োজনেই সম্পন্ন হয় এই বিয়ের অনুষ্ঠান। কোনো ধরনের জাঁকজমক বা বড় আয়োজন ছাড়াই ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও কাছের বন্ধুদের নিয়ে বিশেষ দিনটি উদযাপন করেন এই গায়ক। ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যক্তিগত জীবন সবসময়ই আড়ালে রাখতে পছন্দ করেন জুবিন, তাই তিনি নিজেই চাইতেন না এই বিয়ে ঘিরে বড় কোনো প্রচার বা অনুষ্ঠান হোক।



শোনা যাচ্ছে, দীর্ঘদিনের শৈশবের প্রেমের সম্পর্ককেই পরিণয়ে রূপ দিয়েছেন জুবিন নটিয়াল। তবে তার স্ত্রী সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। এমনকি গায়কের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। যদিও বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তিনি বিষয়টি নিয়ে কোনো আপত্তিও জানাননি বলে জানা গেছে।

বর্তমানে নিজের সংগীত ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন জুবিন নটিয়াল। ইতিমধ্যেই তিনি দুই শতাধিক গান গেয়ে সংগীত জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ২০১১ সালে একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে একের পর এক হিট গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন এই কণ্ঠশিল্পী।

‘এক মুলাকাত’, ‘মেহেরবানী’, ‘তুম হি আনা’, ‘হামনাভা মেরে’, ‘তারোঁ কে শ্যাহের’, ‘রাতাঁ লাম্বিয়া’ এবং ‘বরবাদ’-এর মতো জনপ্রিয় গান তাঁর ক্যারিয়ারকে দিয়েছে নতুন উচ্চতা। বিশেষ করে বলিউডে তার কণ্ঠের আবেদন তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

জুবিন নটিয়ালের এই ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় নিয়ে ভক্তদের মধ্যে যেমন উচ্ছ্বাস তৈরি হয়েছে, তেমনি কৌতূহলও বাড়ছে তাঁর স্ত্রীকে ঘিরে।

পিআর/টিএ

মন্তব্য করুন