স্ট্রেঞ্জার থিংস'র 'ম্যাক্স' স্যাডি সিঙ্ক'র জন্মদিন
ছবি: সংগৃহীত
০৫:০৮ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
স্যাডি সিঙ্ক একজন মার্কিন অভিনেত্রী। নেটফ্লিক্স'র কল্পবিজ্ঞান দৃশ্যকাব্যসমৃদ্ধ ধারাবাহিক 'স্ট্রেঞ্জার থিংস'এ "ম্যাক্স" ভূমিকায় অভিনয় করার জন্য সবার নিকট পরিচিত।

সিঙ্ক ২০২১ সালে হরর ফিল্ম ট্রিলজি 'ফিয়ার স্ট্রিট'এ অভিনয় করেন এবং ২০২২ সালে ড্যারেন অ্যারোনফস্কি'র মনস্তাত্ত্বিক ড্রামা 'দ্য হোয়েল'এ প্রধান চরিত্রে অভিনয় করেন, যার জন্য তিনি সেরা তরুণ শিল্পী হিসেবে ক্রিটিকস চয়েস মুভি অ্যাওয়ার্ডের মনোনয়ন লাভ করেন। ২০২৫ সালে ব্রডওয়েতে 'জন প্রোক্টর ইজ দ্য ভিলেন' নাটকে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী হিসেবে টনি অ্যাওয়ার্ডের মনোনয়ন অর্জন করেন।
এবি/টিএ