© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৩ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি বাংলাদেশ সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে বের হয়ে তিনি স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান।

প্রধানমন্ত্রীর হেঁটে যাওয়ার এ দৃশ্য দেখতে সড়কের এক পাশে উৎসুক জনতার ভিড় জমে। পথে সাধারণ মানুষের শুভেচ্ছার জবাবে তিনি হাত নেড়ে অভিবাদন জানান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএন 

মন্তব্য করুন