আজ একন'র জন্মদিন
ছবি: সংগৃহীত
০৫:৩৩ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
একন বা আলিয়াউনে বাদারা একন থিয়াম একজন সেনেগালীয়-মার্কিন আরএনবি গায়ক-গীতিকার, রেকর্ড প্রযোজক, ব্যবসায়ী এবং মানবপ্রেমিক। 'রাইট নাউ না না', 'স্ম্যাক দ্যাট', 'ডোন্ট ম্যাটার', 'লোনলি', 'ট্রাবলমেকার', 'আই ওয়ানা লাভ ইউ', 'বিউটিফুল', 'বি উইথ ইউ' থেকে শুরু করে বলিউডের 'চাম্মাক চাল্লো'র মতো আইকনিক গান উপহার দিয়েছেন যিনি; একক শিল্পী হিসেবে যিনি প্রথম বিলবোর্ড হট ১০০ চার্টে এক সঙ্গে প্রথম ও দ্বিতীয় স্থানটি দুবার অর্জন করেছিলেন; আজ তার ৫৩তম জন্মদিন।
এবি/টিএ