© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাভাষী পাঠকদের পাঠাভ্যাস বাড়াতে হবে : আজহারী

শেয়ার করুন:
বাংলাভাষী পাঠকদের পাঠাভ্যাস বাড়াতে হবে : আজহারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৫ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
মেধা ও মননের বিকাশে বই পড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও লেখক ড. মিজানুর রহমান আজহারী। বিশ্বের উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশের বই পড়ার চর্চার তুলনা করে তিনি বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ ‘এক-নজরে কুরআন’-এর অভাবনীয় সাফল্য এবং পাঠকদের সাথে বইটির আত্মিক সম্পর্ক উদযাপনে অনুষ্ঠিত হয়েছে সত্যায়ন প্রকাশন আয়োজিত ‘বই উৎসব ২০২৬’। অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও লেখক ড. মিজানুর রহমান আজহারী। বনানীর হোটেল শেরাটনে এই অনুষ্ঠানের আয়োজক সত্যায়ন প্রকাশন। ‘বইয়ের আলোয় রাঙাই সময়’ এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বরেণ্য ব্যক্তিবর্গ, করপোরেট লিডার এবং পাঠকদের মিলনমেলা ঘটে।

আনন্দঘন পরিবেশে প্রিয় লেখকের সাথে সরাসরি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পেয়ে পাঠকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত মিজানুর রহমান আজহারীর আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ ‘এক-নজরে কুরআন’-এর অভাবনীয় সাফল্য এবং পাঠকদের সাথে বইটির আত্মিক সম্পর্ক উদযাপন করতেই এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়। এ দিন প্রিয় লেখকের সাথে সরাসরি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পেয়ে পাঠকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে ‘সচেতনতা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে পাঠাভ্যাস বৃদ্ধি’ শীর্ষক এক বিশেষ আলোচনা করেন ড. মিজানুর রহমান আজহারী। তিনি তার বক্তব্যে হায়ারোগ্লিফিক্স বা চিত্রলিপির মাধ্যমে মানুষের লিখন পদ্ধতির ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময়ের জ্ঞানচর্চার বিবর্তন তুলে ধরেন। মেধা ও মননের বিকাশে বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বিশ্বের উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশের বই পড়ার চর্চার তুলনা করেন এবং বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সত্যায়ন প্রকাশনের ইসমাইল হোসাইন জানান, ‘এক-নজরে কুরআন’ বইটি যেভাবে দেশ-বিদেশের লাখো পাঠকের হৃদয় ছুঁয়ে গেছে। সেই আনন্দকে স্মরণীয় করে রাখতেই আজকের এই আয়োজন। পাঠকদের এই ভালোবাসা আগামীতে আরও মানসম্মত ও সৃজনশীল কাজ করতে প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. শেখ মহিউদ্দিন, ডা. জাহাঙ্গীর কবির, ড. মোহাম্মদ আব্দুর রব, সানাউল্লাহ রাহমানী, মাওলানা সাইমুম সাদী।

এবি/টিএ

মন্তব্য করুন