© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সালমানের সঙ্গে বিতর্কের পর এবার অশনির গ্রোভারের বায়োপিক, কে হচ্ছেন নায়ক

শেয়ার করুন:
সালমানের সঙ্গে বিতর্কের পর এবার অশনির গ্রোভারের বায়োপিক, কে হচ্ছেন নায়ক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৮ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
বলিউডে বাস্তব জীবনের বিতর্ক আর আলোচিত ব্যক্তিত্বদের গল্প নিয়ে সিনেমা তৈরির প্রবণতা নতুন নয়। সেই ধারাবাহিকতায় এবার শোনা যাচ্ছে, উদ্যোগপতি অশনির গ্রোভারের জীবন নিয়েই তৈরি হতে চলেছে নতুন ছবি। আর এই খবর প্রকাশ্যে আসতেই নতুন করে চর্চায় উঠে এসেছে তাঁর অতীতের নানা বিতর্ক, বিশেষ করে সালমান খান-এর সঙ্গে বচসার ঘটনা।

‘শার্ক ট্যাঙ্ক’ অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া অশনির তার কড়া স্বভাব এবং সরাসরি মন্তব্যের জন্য আলোচনায় ছিলেন বরাবরই। অংশগ্রহণকারীদের প্রতি কঠোর আচরণ থেকে শুরু করে বিভিন্ন মন্তব্য সবকিছুই তাকে আলাদা করে পরিচিতি দেয়। পরবর্তীতে বিভিন্ন রিয়্যালিটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরও আলোচিত হন। এমনকি ‘বিগ বস্‌’-এর মঞ্চেও উপস্থিত হয়ে সালমান খানের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানেই তৈরি হয় বিতর্কের পরিস্থিতি।



এই বিতর্কের সূত্রপাত মূলত একটি আর্থিক দাবি ঘিরে। অশনির দাবি করেছিলেন, একটি সংস্থার প্রচারের জন্য সালমান খান নাকি বিপুল পারিশ্রমিক চেয়েছিলেন এবং পরে আলোচনার মাধ্যমে তা কমানো হয়। তবে ‘বিগ বস্‌’-এর মঞ্চে সালমান সেই দাবি সম্পূর্ণ অস্বীকার করে প্রকাশ্যে প্রশ্ন তোলেন। পরে পরিস্থিতি সামাল দিতে অশ্নীর ক্ষমা চাইলেও বিষয়টি সেখানেই থেমে থাকেনি। পরবর্তী সময়ে আবারও এই ইস্যুতে মন্তব্য করে বিতর্ককে উসকে দেন তিনি।

এই সব ঘটনা মিলিয়েই এখন তার জীবনকাহিনি বড় পর্দায় তুলে ধরার পরিকল্পনা চলছে বলে খবর। বলিউডের অন্দরে জোর গুঞ্জন, এই ছবিতে অশনিরের চরিত্রে দেখা যেতে পারে আমির খানকে। জানা গেছে, চিত্রনাট্য ইতিমধ্যেই তার হাতে পৌঁছেছে এবং তা পছন্দও করেছেন তিনি। প্রাথমিক প্রস্তুতির কাজও নাকি বেশ এগিয়ে রয়েছে।

২০২২ সালে নিজের জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন অশনির, যা প্রকাশের পর ব্যাপক আলোচনায় আসে। সেই অভিজ্ঞতা থেকেই নির্মাতারা সিনেমার গল্প তৈরি করছেন বলেই ধারণা করা হচ্ছে। ফলে তাঁর উত্থান, বিতর্ক এবং ব্যক্তিগত জীবনের নানা দিকই এই ছবিতে উঠে আসতে পারে।

সব মিলিয়ে সালমান খানের সঙ্গে সংঘাত থেকে শুরু করে ব্যবসায়িক সাফল্য অশনির গ্রোভারের জীবন যে নাটকীয়তায় ভরপুর, তা বলিউডের জন্য এক আকর্ষণীয় গল্প হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এই ছবির ঘোষণা কবে আনুষ্ঠানিকভাবে আসে এবং দর্শক কীভাবে গ্রহণ করেন এই বহুল আলোচিত চরিত্রকে।

পিআর/টিএ


মন্তব্য করুন