© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছোটপর্দায় ফিরছেন সুস্মিতা-আদৃত জুটি!

শেয়ার করুন:
ছোটপর্দায় ফিরছেন সুস্মিতা-আদৃত জুটি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০২ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
ছোটপর্দার জনপ্রিয় মুখ সুস্মিতা দে-কে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কয়েক মাস আগে শেষ হয়েছে তার অভিনীত ধারাবাহিক ‘কথা’। এরপর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল, কবে আবার নতুন চরিত্রে দেখা যাবে তাকে। সেই অপেক্ষার মাঝেই শোনা যাচ্ছে, খুব শিগগিরই নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন এই অভিনেত্রী।

ইতিমধ্যেই একটি ওয়েব ধারাবাহিকের কাজ শেষ করেছেন সুস্মিতা। একই সঙ্গে নতুন টেলিভিশন প্রকল্পের প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন, ‘কথা’ ধারাবাহিকের নির্মাতারাই তাদের নতুন গল্পের জন্য আবারও সুস্মিতাকে বেছে নিয়েছেন।



সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তার সম্ভাব্য সহ-অভিনেতা নিয়ে। সূত্রের খবর, এই নতুন ধারাবাহিকে সুস্মিতার বিপরীতে দেখা যেতে পারে আদৃত রায়-কে। ইতিমধ্যেই নাকি তাঁদের ‘লুকসেট’ সম্পন্ন হয়েছে, যা সাধারণত চূড়ান্ত কাস্টিংয়ের আগের গুরুত্বপূর্ণ ধাপ। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

এই বিষয়ে সুস্মিতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কিছু বলতে চাননি। তাঁর কথায়, পুরো বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হলে তবেই বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে আদৃত রায়ও বেশ কিছুদিন ছোটপর্দা থেকে দূরে ছিলেন। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে। ফলে নতুন করে তার পর্দায় ফেরা নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সব মিলিয়ে, সুস্মিতা দে ও আদৃত রায়ের সম্ভাব্য জুটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। যদি এই জল্পনা সত্যি হয়, তবে ছোটপর্দায় নতুন এক জুটি পেতে চলেছেন দর্শক এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

পিআর/টিএ


মন্তব্য করুন