© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অশনির গ্রোভারের বায়োপিকে অভিনেতা আমির খান!

শেয়ার করুন:
অশনির গ্রোভারের বায়োপিকে অভিনেতা আমির খান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৮ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
২০২৫ এ আরএস প্রসন্ন পরিচালিত ‘সিতারে জমিন পর’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানকে। বক্স অফিসে ব্যাপক ব্যবসা করে ‘লাল সিং চড্ডা’র ক্ষততে মলম দিয়েছিলেন সে কথা বললে অত্যুক্তি হয় না। মুক্তির অপেক্ষায় আমির পুত্র জুনায়েদ খানের নতুন ছবি ‘এক দিন’। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটবে দক্ষিণী সুন্দরী সাই পল্লবীর। এর মাঝেই ইন্ডাস্ট্রির ভিতরে কানাঘুষো এবার নাকি ‘শার্ক ট্যাঙ্ক’ খ্যাত অশনির গ্রোভারের বায়োপিকে দেখা যেতে পারে সুপারস্টার আমির খানকে। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত আমির কোনও ইঙ্গিত দেননি।

বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, আমির খান অশনির গ্রোভারের বায়োপিকে কাজ করতে আগ্রহী এবং নতুন প্রজেক্টে সম্মতিও দিয়েছেন। রিপোর্ট মোতাবেক, ‘ভারতপে’র প্রতিষ্ঠাতার গল্প এবং স্টার্টআপ দুনিয়ায় তাঁর ভূমিকায় মুগ্ধ আমির।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই আমির খান সিনেমার স্ক্রিপ্ট পড়ে ফেলেছেন। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এই মুহূর্তে বক্স অফিস কাঁপাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর ২’ । আমিরের মতো বিচক্ষণ শিল্পী এবার ভরসা রাখছেন শার্কে?



এই চর্চায় রয়েছে আরও একটি ট্যুইস্ট। বিটাউনের ভিতরে কানাঘুষো, শ্রদ্ধা কাপুরের চর্চিত প্রেমিক রাহুল মোদী নাকি এই ছবির প্রযোজনা করতে পারেন। উল্লেখ্য, ‘প্যায়ার কা পঞ্চনামা’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির গল্প তাঁরই লেখা।

‘শার্ক ট্যাঙ্ক’ খ্যাত অশনির গ্রোভারের বায়োপিকে দেখা যেতে পারে সুপারস্টার আমির খানকে। সিনেদুনিয়ার কানাঘুষো, শ্রদ্ধা কাপুরের চর্চিত প্রেমিক রাহুল মোদী নাকি এই ছবির প্রযোজনা করতে পারেন।

অশনির গ্রোভার যিনি ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র প্রথম সিজনে ‘শার্ক’ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সাম্প্রতিক অতীতে অশনীর গ্রোভার এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘আমার আত্মজীবনী ডগলাপন: দ্য হার্ড ট্রুথ অ্যাবাউট লাইফ অ্যান্ড স্টার্ট-আপস’ মুক্তির ১৫ মাস পরেও বইপ্রেমীদের মধ্যে দারুণ সাড়া পাচ্ছে। আমার কাছে ডগলাপন ২.০-এর জন্য আরও অনেক গল্প আছে। আমরা এখন সিনেমা তৈরির কাজ নিয়ে ব্য়স্ত আছি। অপেক্ষায় থাকুন।’

এদিকে, আমির নাকি দাদাসাহেব ফালকের জীবন নিয়েও একটি বায়োপিকে কাজ করছেন এবং এই প্রজেক্টের জন্য তিনি আবার রাজকুমার হিরানির সঙ্গে হাত মিলিয়েছেন।

এসএ/এসএন

মন্তব্য করুন