সাইফ-কারিনার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!
ছবি: সংগৃহীত
০৭:৪২ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
আইপিএল-এর টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে যখন মাঠে ব্যাট-বলের লড়াই তুঙ্গে, তখন গ্যালারির নজর কাড়ল বলিউডের একটি তারকা পরিবার। তবে এবার আলোচনার কেন্দ্র শুধু উপস্থিতি নয়, বরং অভিনেত্রী কারিনা কাপুর খান-এর আচরণ ঘিরেও তৈরি হয়েছে নতুন চর্চা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে সপরিবারে উপস্থিত ছিলেন পতৌদি পরিবার। কারিনা কাপূর খানের সঙ্গে ছিলেন তার স্বামী সাইফ আলি খান এবং দুই সন্তান তৈমুর ও জেহ। পাশাপাশি উপস্থিত ছিলেন সাইফের বড় ছেলে ইব্রাহিম আলি খানও। পরিবারের সবাই মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি পরে গ্যালারি থেকে খেলা উপভোগ করছিলেন।
ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ভেতরে একটি লিফটের সামনে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। দর্শকদের ভিড়ের মধ্যে কারিনাকে ঘিরে ভক্তদের ভিড় জমে যায়। প্রিয় অভিনেত্রীকে কাছ থেকে দেখতে পেয়ে অনেকে ছবি তোলার চেষ্টা করেন, যা মুহূর্তেই পরিস্থিতি অস্বস্তিকর করে তোলে।

অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কারিনা কিছুটা উত্তেজিত হয়ে পড়েন এবং পাশে থাকা এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এরপরই তিনি স্বামীর দিকে ঘুরে বিরক্ত সুরে প্রশ্ন করেন, “এখানে কী হচ্ছে?” এই মুহূর্তের প্রতিক্রিয়া উপস্থিত ক্যামেরায় ধরা পড়ে এবং তা দ্রুত আলোচনার বিষয় হয়ে ওঠে।
তবে পরিস্থিতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু সময় পরই গ্যালারিতে ফের স্বাভাবিক মেজাজে ফিরে আসেন কারিনা কাপুর খান। ছোট ছেলে জেহকে কোলে নিয়ে খেলা উপভোগ করেন এবং সাইফ আলি খানের সঙ্গে হাসিমুখে সময় কাটাতে দেখা যায় তাঁকে। ভক্তদের মতে, অতিরিক্ত ভিড় এবং ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপের কারণেই হয়তো সাময়িকভাবে বিরক্ত হয়েছিলেন এই অভিনেত্রী।
পিআর/টিএ