অস্কারজয়ী 'সিনার্স' মুভির সঙ্গে ‘টক্সিক’র তুলনা করলেন যশ
ছবি: সংগৃহীত
০৭:৫১ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
রকিং স্টার যশ ও গীতু মোহান দাস পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র 'টক্সিক' নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। দীর্ঘ চার বছর পর এই সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন কন্নড় সুপারস্টার যশ।
সম্প্রতি 'দ্য মুভি রিপোর্ট' ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, এটি কেবল একটি সাধারণ গ্যাংস্টার ড্রামা নয়, বরং অনেক বেশি গভীর ও রূপকধর্মী (ফেইরি টেইল) একটি সিনেমা।

যশ ও রামায়ান সিনেমার প্রযোজক নমিত মালহোত্রা এই সাক্ষাৎকারে অংশ নেন।
এতে যশ আরও বলেছেন, আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখে সিনেমাটি কন্নড়ের পাশাপাশি ইংরেজিতেও নির্মাণ করা হয়েছে। টক্সিক নির্মাণ করা হচ্ছে বিশ্বেজুড়ে ভারতীয় সিনেমার প্রতিভা ও গল্প বলার দক্ষতাকে তুলে ধরা জন্য। পরিচালক গীতু মোহান দাস এখানে এক বিশেষ জগতের গল্প বলবেন, যেখানে মানুষের মনের অন্ধকার দিকগুলো ভিন্নভাবে ফুটে উঠবে।
এই সিনেমায় যশের সঙ্গে থাকছেন একঝাঁক জনপ্রিয় তারকা। নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কোরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়ার মতো শীর্ষস্থানীয় অভিনেত্রীর এক সিনেমায় উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।
যশ এই সিনেমাটিকে সম্প্রতি অস্কার জেতা রায়ান কুগলারের 'সিনার্স' মুভির সঙ্গে তুলনা করেছেন।
উল্লেখ্য, মাইকেল বি জর্ডান অভিনীত 'সিনার্স' চলচ্চিত্রটি সম্প্রতি অস্কারের ১৬ বিভাগে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে এবং জর্ডান তার দ্বৈত ভূমিকার জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন।
'টক্সিক'ও তেমনই একটি মৌলিক এবং শক্তিশালী গল্পের সিনেমা হতে যাচ্ছে বলে নির্মাতারা আশা করছেন। আগামী ৪ জুন সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। যদিও গত ১৯ মার্চ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। প্রযোজনা সংস্থার রদবদল ও অন্য সিনেমার সঙ্গে দৌরাত্ব্য এড়াতে মুক্তির তারিখ পরিবর্তন করা হয়।
পিআর/টিএ