© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কান চলচ্চিত্র উৎসব নিয়ে কোন সত্য ফাঁস করলেন উরফি জাভেদ?

শেয়ার করুন:
কান চলচ্চিত্র উৎসব নিয়ে কোন সত্য ফাঁস করলেন উরফি জাভেদ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৯ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
বিতর্ক আর অভিনব ফ্যাশন স্টেটমেন্টের জন্য বারবার শিরোনামে উঠে আসা উরফি জাভেদ এবার নতুন এক অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন। কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাওয়া নিয়েই এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর দাবি।

উরফি জানিয়েছেন, তাকে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার একটি সুযোগ দেওয়া হয়েছিল, তবে সেটি ছিল শর্তসাপেক্ষ। তার দাবি অনুযায়ী, ওই সুযোগ পেতে নাকি বিপুল অঙ্কের অর্থের প্রস্তাব রাখা হয়েছিল, যা প্রায় আশি লক্ষ টাকার কাছাকাছি। এই অর্থ প্রদান করলেই মিলত উৎসবে অংশগ্রহণের সুযোগ এমনটাই নাকি জানানো হয়েছিল তাকে।



এই প্রস্তাবের একটি স্ক্রিনশটও তিনি নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় ব্যাপক আলোচনা। পরে উরফি নিজেই মন্তব্য করেন, তিনি এই ধরনের শর্তে কান উৎসবে যাওয়ার আগ্রহ দেখাননি। তার বক্তব্য অনুযায়ী, তিনি মনে করেননি যে কোনো আন্তর্জাতিক উৎসবে অংশ নিতে গিয়ে এভাবে অর্থ প্রদান করা উচিত।

প্রথম থেকেই নিজের পোশাক ও স্টাইল নিয়ে আলোচনার কেন্দ্রে থাকা উরফি ধীরে ধীরে সামাজিক মাধ্যমে পরিচিত মুখ হয়ে ওঠেন। কখনও অভিনব নকশার পোশাক, কখনও অদ্ভুত উপকরণ দিয়ে তৈরি স্টাইল সব মিলিয়ে তিনি সবসময়ই আলোচনায় থাকেন।

তবে এবার শুধু ফ্যাশন নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে তার এই দাবি বিনোদন দুনিয়ায় নতুন বিতর্ক তৈরি করেছে। উরফির মতে, এখনও তিনি নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ পাননি এবং সেই সুযোগের অপেক্ষাতেই আছেন তিনি।

সব মিলিয়ে কান উৎসব ঘিরে উরফির এই অভিযোগ এখন সোশ্যাল মিডিয়া ও বিনোদন মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

পিআর/টিএ


মন্তব্য করুন