© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘জ্বালানিসংকট আছে?’ এই প্রশ্ন করাটাই মূর্খতা : মাসুদ কামাল

শেয়ার করুন:
‘জ্বালানিসংকট আছে?’ এই প্রশ্ন করাটাই মূর্খতা : মাসুদ কামাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৩ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, দেশে কি এই মুহূর্তে জ্বালানিসংকট আছে? আপনি (দর্শক) বলবেন, ভাই, তোমার কি চোখ নাই? তুমি কি দেখতে পাচ্ছ না? আছে কি না? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাচ্ছেন। আপনি যদি কখনো তেজগাঁও যে প্রধানমন্ত্রীর কার্যালয় আছে, তার সামনে দিয়ে আসেন, তাহলে দেখবেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রায় ২০০ গজ দূরে একটা পেট্রল পাম্প আছে, এখান থেকে শুরু করে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত লম্বা একটা লাইন আছে। প্রধানমন্ত্রী যদি এই অফিসে যান, যতবার যাবেন ততবার সেখানে এই লাইনটা দেখতে পারবেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ‘কথা’ নামের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

মাসুদ কামাল বলেন, মোটরসাইকেলের লাইন, প্রাইভেট কারের লাইন আছে- এই লাইনগুলো কেন? জ্বালানি তেল নেওয়ার জন্যই তো লাইন? যদি এই লাইনগুলো কি আগে ছিল? আগে ছিল না। তাহলে জ্বালানি সংকট যে আছে এই প্রশ্ন করাটাই এক ধরনের মূর্খতা এবং এই মূর্খতা আমি করেছি শুরুতে। কিন্তু প্রশ্নটা কেন করলাম? করলাম এই কারণে আপনি জ্বালানি মন্ত্রী অথবা জ্বালানি মন্ত্রণালয় সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তি অথবা সরকারের কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন, তারা বলবে দেশে জ্বালানির কোনো সংকট নেই।

তিনি বলেন, জ্বালানিসংকট যদি না থাকে, তাহলে এই লাইনটা কীসের? সরকারকে বিব্রত করার জন্য অথবা এখান দিয়ে যে সমস্ত মানুষ যাতায়াত করে তাদেরকে মানসিক পীড়ন দেওয়ার জন্য? কেন? এটা কি কৌতুক? এই প্রশ্নের জবাব কে দেবে?

টিজে/টিএ

মন্তব্য করুন