© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

শেয়ার করুন:
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৪ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়।

শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। প্রধান সেনাপতি নিযুক্ত করা
এরপর পৃষ্ঠা ৪ কলাম ৫ হয় এম এ জি ওসমানীকে। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন ১২ জন আনসার সদস্য। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়।

মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। এদিকে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কোনো নির্দেশনা না পাওয়ায় এবার মুজিবনগর দিবস পালিত হচ্ছে না।

আইকে/টিএ

মন্তব্য করুন