© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটোরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেয়ার করুন:
নাটোরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১২ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
নাটোরের বাগাতিপাড়ায় র‍্যাবের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা এলাকায় লোকমানপুর-আড়ানী সড়কের পাশে এ অভিযান চালায় র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তার মাদক কারবারির নাম আরিফুল ইসলাম (৪০)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে আরিফুল পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার পর রাতেই তার বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র‍্যাব। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার আসামিকে থানায় রাখা হয়েছে এবং শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।

এসএস/এসএন

মন্তব্য করুন