© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মসজিদের ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার

শেয়ার করুন:
মসজিদের ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৮ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ‘জামায়াতের হুজুর যদি রাজাকার হয় তাহলে এলাকার মসজিদ-মাহফিলে হুজুর না রেখে বিএনপি নেতাকর্মী এনে তাদের দিয়ে মাহফিল ও মসজিদের ইমামতি করান’ শীর্ষক মন্তব্য করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত এবং বিএনপিকে জড়িয়ে রুমিন ফারহানা এমন কোনো মন্তব্য করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্য রুমিন ফারহানা করেছেন দাবিতে ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 

রুমিন ফারহানার মতো একজন সংসদ সদস্য আলোচিত মন্তব্যটি করলে গণমাধ্যমে সংবাদ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এমনকি রুমিন ফারহানার ফেসবুক প্রোফাইলেও এ সংক্রান্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।  

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য রুমিন ফারহানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এমন কোনো মন্তব্য করেননি।’

সুতরাং, জামায়াতের হুজুররা রাজাকার হলে মসজিদে বিএনপির নেতাকর্মীদের ইমামতি করান বলে রুমিন ফারহানা মন্তব্য করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

কেএন/এসএন

মন্তব্য করুন