© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবরটি গুজব

শেয়ার করুন:
নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবরটি গুজব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৫ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর মধ্যে ‘নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেওয়ার সিদ্ধান্ত, কোন বিষয়ে পরীক্ষা জানা যাবে পরীক্ষার হলে’-মর্মে একটি অসত্য ও ভিত্তিহীন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন পোর্টালগুলোতে ছড়িয়ে পড়েছে। প্রকৃতপক্ষে এটি গুজব। আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় এক তথ্য বিবরণীতে জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এবি/টিএ

মন্তব্য করুন