২০২৪-এর নির্বাচনের আগেই বলেছিলাম, একটা অভ্যুত্থান হবে : গোলাম মাওলা রনি
ছবি: সংগৃহীত
০৬:১৯ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
২০২৪ সালের নির্বাচনের আগে গণ-অভ্যুত্থান হবে বলে জানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি নির্বাচনের আগে বিভিন্ন টকশোতে গণঅভ্যুত্থানের কথা বলেছিলেন। তবে অভ্যুত্থানের পর বেশ কিছু বিষয় কিভাবে ঘটে গেল তা নিয়ে প্রশ্ন রাখেন তিনি।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব তথ্য জানান তিনি।
গোলাম মাওলা রনি বলেন, ২০২৪ সালের নির্বাচনের আগেই আমি আমি বারবার বলছিলাম যে একটা গণ-অভ্যুত্থান হবে। সরকার নির্বাচনটি যদি করে তারা ফাঁদের মধ্যে পড়বে। নির্বাচনের আগে যদি সরকারের পতন হয় ক্ষয়ক্ষতি কম হবে, নির্বাচনের পরে হলে অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে।
তিনি বলেন, অনেকে ম্যাটিকুলারস ডিজাইনের কথা বলেন, চক্রান্তের কথা বলেন।
কিন্তু আমি এইগুলোর ডট মিলাতে পারছি না কিভাবে কী হলো। শেখ হাসিনার পতন কিভাবে হলো? তিনি কিভাবে হেলিকপ্টারে চড়ে নিরাপদে ভারতে গেলেন? কিভাবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশ থেকে এয়ারপোর্ট বা সীমান্ত দিয়ে নির্বিবাদে চলে গেলেন। অনেকে দেখা গেল আগস্ট সেপ্টেম্বর মাসেও গেছে নিরাপদে। কারা তাদেরকে পার করে দিল।
গোলাম মাওলা রনি বলেন, ড. ইউনূস যখন ক্ষমতায় আসেন তখনও আমি বললাম, উনাকেও ক্ষমতা থেকে চলে যেতে হবে খুব দ্রুত অপমানিত-লাঞ্ছিত হয়। যত দেরি হবে তত তিনি বিপদে পড়বেন। এখন সেই বিপদ তিনি পড়ছেন। এখন ড. ইউনূস, আসিফ নজরুলসহ অন্য উপদেষ্টাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ পড়ছে।
এসব বিষয় নিয়ে একটি সিন্ডেকেট কাজ করছে বলে দাবি করেছেন গোলাম মাওলা রনি।
তিনি বলেন, এগুলো নিয়ে ব্যবসা হচ্ছে পর্দার আড়ালে, সিন্ডিকেশন হচ্ছে। যার কারণে সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে কোনো গতি আসছে না। সকলের মধ্যে একটা হতাশা চলে আসছে।
টিএ/