© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন চাহাত খান্না

শেয়ার করুন:
দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন চাহাত খান্না

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৩ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
ধর্ম পরিবর্তনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কটাক্ষ ও বিতর্কের মুখে থাকা ছোটপর্দার অভিনেত্রী চাহাত খান্না এবার নিজেই মুখ খুললেন। ব্যক্তিগত জীবন, বিয়ে এবং সিদ্ধান্তগুলো নিয়ে সমাজমাধ্যমে যেভাবে তাকে বারবার নিশানা করা হয়েছে, তা নিয়ে খোলামেলা কথা বললেন তিনি।

এক সময় ফরহান মির্জাকে বিয়ে করার সময় ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন চাহাত খান্না। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি আবার নিজের পূর্বের ধর্মে ফিরে আসেন। এই বিষয়টিই পরবর্তীতে তাকে বারবার সমালোচনার মুখে ফেলে দেয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি সবসময়ই ধর্মনিরপেক্ষ মানসিকতার মানুষ। তার বক্তব্য অনুযায়ী, তিনি ব্যক্তিগত বিশ্বাস থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কখনও কারও চাপের মুখে কিছু করেননি। সমাজে তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।



চাহাত আরও জানান, তিনি সব ধর্মকেই সম্মান করেন এবং ব্যক্তিগত জীবনে বিভিন্ন উৎসবও পালন করেন। তার কথায়, ধর্ম তার কাছে বিভাজনের বিষয় নয়, বরং সহাবস্থানের জায়গা।

বিয়ের পর সম্পর্ক ভেঙে যাওয়ার সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানান অভিনেত্রী। তার বিরুদ্ধে যে নেতিবাচক প্রচার চলেছিল, তাতে তিনি কাজ হারানোর ভয়েও ছিলেন। তবে সময়ের সঙ্গে সেই পরিস্থিতি কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি।

চাহাত খন্না স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার অতীতের সিদ্ধান্ত নিয়ে তার কোনও অনুশোচনা নেই। বরং তিনি মনে করেন, ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তাকে আরও শক্ত করেছে।

পিআর/টিএ


মন্তব্য করুন