© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথমবার হৃদয় খানের সুরে ইমরানের গান ‘ফিরে এলে না’

শেয়ার করুন:
প্রথমবার হৃদয় খানের সুরে ইমরানের গান ‘ফিরে এলে না’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৪ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
সংগীতশিল্পী হৃদয় খানের সুর ও সংগীত আয়োজনে প্রথমবারের মত গান গাইলেন ইমরান মাহমুদুল। গানের নাম ‘ফিরে এলে না’; গানটি শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে বলে জানিয়েছেন ইমরান।

গত মার্চে হৃদয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। নতুন এই গানটি ‘স্যাড রোমান্টিক’ ঘরানার বলে জানিয়েছেন ইমরান।

এই শিল্পী বলেন, “হৃদয় ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। আশা করছি সবার ভালো লাগবে।” হৃদয় খানের সুরে প্রথমবার গান গাওয়ার অভিজ্ঞতা জানিয়ে ইমরান বলেন, "কলেজজীবন থেকেই হৃদয় খানের গান আমার কাছে বিশেষ আবেগের। ‘ভেবে ভেবে’, ‘আড়ালে’, ‘আজকের এই নিশি’সহ উনার গাওয়া অনেক গান আমার পছন্দের তালিকায় রয়েছে। হৃদয়ের সুর ও সংগীতে গাইতে পারা আমার ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা হিসেবে যুক্ত হল। খুব সুন্দর একটি গান হয়েছে।"



ইমরান জানিয়েছেন, ফেইসবুকে রেকর্ডিংয়ের সময়ের ছবি শেয়ার করার পর থেকে ভক্ত শ্রোতারা গানটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তিনিও বেশ আশাবাদী। নিয়মিত নতুন নতুন গান নিয়ে ব্যস্ত সময় কাটছে এই শিল্পীর। সিনেমা, নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান সব মাধ্যমেই নতুন গান নিয়ে সরব ইমরান।

রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার তিনটিতেই প্লেব্যাক করেছেন ইমরান। ‘প্রিন্স’ সিনেমার ‘পরী’, ‘রাক্ষস’ সিনেমায় ‘শুদ্ধতার প্রেম’ ও ‘তুমি ছাড়া’ এবং ‘দম’ সিনেমার ‘কোথায় পাবো তাহারে’ গানগুলো গেয়েছেন ইমরান।

স্টেজ শো নিয়েও ব্যস্ততা রয়েছে ইমরানের। আগামী ২ মে অস্ট্রেলিয়ার সিডনিতে গান গাইতে যাবেন তিনি, ফিরবেন ৭ মে। এরপর জুলাইয়ে যুক্তরাষ্ট্রে একাধিক স্টেজ শোতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

আইকে/টিএ

মন্তব্য করুন