© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বহুল প্রতিক্ষীত ‘লাভ অ্যান্ড ওয়ার’ রিলিজ ডেট ফাইনাল, উচ্ছ্বসিত আলিয়া

শেয়ার করুন:
বহুল প্রতিক্ষীত ‘লাভ অ্যান্ড ওয়ার’ রিলিজ ডেট ফাইনাল, উচ্ছ্বসিত আলিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৫ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতিক্ষীত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর অফিসিয়াল মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল অভিনীত সিনেমাটি আগামী বছরের ২১ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এর আগে সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে বেশ কয়েকবার অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রথমে এটি ২০২৫ সালের বড়দিনে মুক্তির কথা থাকলেও পরে তা কয়েক দফায় পিছিয়ে ২০২৬ সালের মার্চ ও আগস্ট মাসে নেওয়ার গুঞ্জন ওঠে।

তবে এবার নির্মাতারা চূড়ান্তভাবে ২০২৭ সালের জানুয়ারিকে বেছে নিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসের দীর্ঘ ছুটিকে সামনে রেখে নির্ধারণ করা হয়েছে।



ইনস্ট্রা স্টোরিতে ছবির তারিখ জানিয়ে উচ্ছ্বসিত হয়ে পোস্ট করেছেন আলিয়া ভাট। অভিনেত্রী লিখেছেন, ‘ওহ হ্যালো, ২১ জানুয়ারি ২০২৭’। সাথে জুড়ে দিয়েছেন কিছু ইমোজি।
‘লাভ অ্যান্ড ওয়ার’ এর কাহিনী একটি জটিল ত্রিভূজ প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত। সিনেমায় রণবীর ও ভিকি দুই অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। আলিয়া কর্তব্য ও আকাঙ্ক্ষার এক আবেগঘন দ্বন্দ্বের মাঝখানে জড়িয়ে যাবেন, এমন চরিত্রে অভিনয় করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবিতে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে পূর্ণ বিমান বাহিনীর পোশাকে দেখা গেছে। এতে বোঝা যায়, তারা দুজন সামরিক অফিসারের চরিত্রে অভিনয় করছেন।

এই সিনেমার মাধ্যমে রণবীর কাপুর তার অভিষেক চলচ্চিত্র সাওয়ারিয়া-র দীর্ঘ ১৯ বছর পর পুনরায় বানসালির সঙ্গে কাজ করতে যাচ্ছেন।

অন্যদিকে এটি আলিয়া ভাটের জন্য বানসালির সাথে দ্বিতীয় এবং ভিকি কৌশলের জন্য এটি প্রথম কাজ। ২০২৬ সালের শেষদিকে রণবীরের রামায়ণ মুক্তির ঠিক কয়েক মাস পরেই ‘লাভ অ্যান্ড ওয়ার’ বড় পর্দায় আসবে, যা দর্শকদের জন্য একটি বড় চমক হতে যাচ্ছে।

এসএ/টিএ

মন্তব্য করুন