© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে ৩ ফসল উৎপাদন জিয়াউর রহমানের অবদান : হুইপ দুলু

শেয়ার করুন:
দেশে ৩ ফসল উৎপাদন জিয়াউর রহমানের অবদান : হুইপ দুলু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৯ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশে একসময় মাত্র একটি ফসল হতো (আমন ধান)। এখন তিনটি ফসল উৎপাদন হচ্ছে। এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। এই অবদানের ধারাকে অব্যাহত রাখার জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এটা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে নাটোর সদরের হালসা হেলেঞ্চা খাল পুনঃখনন ও ভাদুড়ী যামিনী খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, জিয়াউর রহমান আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। দেশের মানুষের কথা চিন্তা করে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খননকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। কারণ, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে।

হুইপ আরো বলেন, বাংলাদেশে খরার সময় (এখন) পানি নেই। ফারাক্কা বন্ধ, তিস্তা বন্ধ, খালে-বিলে পানি নেই। পানির জন্য হাহাকার চলছে। এগুলো থেকে মুক্তির জন্যই তারেক রহমান খাল খনন শুরু করেছেন।

এই খাল খননের মাধ্যমে পানিকে রিজার্ভ রেখে কৃষকের ভাগ্যকে পরিবর্তন করবে।

এ সময় জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এমআই/টিএ

মন্তব্য করুন