© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

শেয়ার করুন:
বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৭ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তুরস্কের আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দ্বিপাক্ষিক বৈঠকে।

শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কের আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের ফাঁকে এ সাক্ষাৎ করেন তারা। বৈঠকে উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাত নিরসনে চলমান আলোচনার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তানের প্রশংসনীয় কূটনৈতিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। দুই মন্ত্রী বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়েও মতবিনিময় করেন।

তুরস্কের আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

এসএস/টিএ

মন্তব্য করুন