© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোটি টাকার সম্পত্তি ছেড়ে বিদেশে চাকরি, মাসে কত টাকা পান অক্ষয়-পুত্র?

শেয়ার করুন:
কোটি টাকার সম্পত্তি ছেড়ে বিদেশে চাকরি, মাসে কত টাকা পান অক্ষয়-পুত্র?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৫ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
তারকার সন্তান হয়েও বিলাসী জীবনের মোহে না ভেসে সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছেন অক্ষয় কুমারের ছেলে আরাভ ভাটিয়া। যেখানে বাবার বিপুল সম্পত্তি, খ্যাতি আর প্রতিষ্ঠিত পথ হাতের মুঠোয়, সেখান থেকে সরে গিয়ে নিজের মতো করে জীবন গড়ার সিদ্ধান্তই যেন এখন আলোচনার কেন্দ্রে।

মাত্র কিশোর বয়সেই আরভ বিলাসবহুল জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। এখন তিনি লন্ডনে থাকেন এবং নিজের পছন্দের ক্ষেত্র ফ্যাশন নিয়ে কাজ করছেন। সিনেমার প্রতি বিশেষ আগ্রহ না থাকায় বাবার ইচ্ছার পথেও হাঁটেননি তিনি। অক্ষয় কুমার চেয়েছিলেন, ছেলে একদিন তার প্রযোজনা সংস্থার দায়িত্ব নেবে, কিন্তু আরভ নিজের স্বপ্নকেই প্রাধান্য দিয়েছেন।

জানা গেছে, বর্তমানে মাসে প্রায় সাড়ে চার হাজার টাকার সামান্য বেতনের একটি চাকরি করছেন আরভ। তবে এই অঙ্ক বা আর্থিক সুবিধা তার কাছে বড় নয়, বরং নিজের পায়ে দাঁড়ানোই তার মূল লক্ষ্য। বিভিন্ন গ্রামে গিয়ে ঐতিহ্যবাহী ছাপা কাপড়ের কাজসহ নানা শিল্পকলার সঙ্গে নিজেকে যুক্ত রাখছেন তিনি।

ছেলেকে নিয়ে অক্ষয় কুমারের উদ্বেগও কম নয়। একাধিকবার তিনি জানিয়েছেন, আরভ অত্যন্ত সরল এবং সহজে মানুষকে বিশ্বাস করে ফেলেন। তবুও ছেলের এই স্বতন্ত্র পথচলাকে তিনি সম্মান জানান। তার মতে, নিজের চেষ্টায় কিছু করা কখনও খারাপ হতে পারে না, বরং সেটিই জীবনের সবচেয়ে বড় শিক্ষা।

আরভের জীবনযাপনও অন্যরকম। নিজের কাজ নিজেই করেন, রান্না থেকে শুরু করে পোশাক পরিষ্কার সবকিছুতেই তিনি স্বনির্ভর। ফ্যাশন নিয়ে পড়াশোনা করলেও দামি পোশাকের প্রতি তার বিশেষ আগ্রহ নেই। বরং পুরনো জিনিসপত্রের প্রতি রয়েছে আলাদা টান। পুরনো কাপড় কিনে ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।



প্রায় চব্বিশ বছর বয়সী আরভ আসলে নিজের আলাদা পরিচয় তৈরি করতে চান, যেখানে বাবার নাম বা সম্পদের ছায়া নয়, বরং নিজের পরিশ্রমই হবে প্রধান শক্তি। তারকার সন্তান হয়েও এমন সাদামাটা জীবনযাপন ও দৃঢ় মানসিকতা অনেকের কাছেই এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

পিআর/টিএ

মন্তব্য করুন