© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কার সঙ্গে প্রেম করছি, সেই নিয়ে চর্চা: ম্রুণাল ঠাকুর

শেয়ার করুন:
কার সঙ্গে প্রেম করছি, সেই নিয়ে চর্চা: ম্রুণাল ঠাকুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২০ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা ধানুশকে ঘিরে প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই আলোচনায়। অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের  সঙ্গে তার সম্পর্ক ও সম্ভাব্য বিয়ের জল্পনা নিয়ে বিনোদন জগতে তৈরি হয়েছিল তীব্র কৌতূহল। যদিও এতদিন এ বিষয়ে সরাসরি কিছু বলেননি ম্রুণাল ঠাকুর , এবার তিনি স্পষ্টভাবে মুখ খুললেন ব্যক্তিগত জীবন নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর  জানান, তার ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত চর্চা তাঁকে অস্বস্তিতে ফেলে দেয়। তার মতে, তিনি কার সঙ্গে প্রেম করছেন বা করছেন না, সেই বিষয়টি নিয়ে অযথা আলোচনা হওয়া উচিত নয়। অভিনেত্রী স্পষ্ট করে বলেন, তার কাজই তার পরিচয় এবং সেটাকেই মানুষ বেশি গুরুত্ব দিক, সেটাই তিনি চান।

গত কয়েক মাস ধরে মৃণাল ও ধানুশকে নিয়ে গুঞ্জন ছড়ায় যে, তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এমনকি বিয়ের গুজবও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গায় দুজনকে একসঙ্গে দেখার পর এই আলোচনা আরও জোরদার হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়ো বিয়ের ভিডিও পর্যন্ত ভাইরাল হয়ে যায়।

তবে এই সমস্ত গুঞ্জনের মাঝেও দুজনেই এতদিন নীরব ছিলেন। এবার ম্রুণাল ঠাকুর জানান, তিনি ব্যক্তিগত জীবনকে আলোচনার কেন্দ্রবিন্দু বানাতে চান না। তার কথায়, প্রেম বা সম্পর্ক নিয়ে চর্চা হওয়া তাঁর কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়।



অন্যদিকে নিজের শারীরিক অবস্থার কথাও জানান অভিনেত্রী। তিনি বলেন, বর্তমানে তিনি পায়ের লিগামেন্ট সমস্যায় ভুগছেন এবং শীঘ্রই অস্ত্রোপচার করতে হতে পারে। ফলে কাজের চাপ ও শারীরিক অসুস্থতার কারণে এখন ব্যক্তিগত জীবনের দিকে মনোযোগ দেওয়ার মতো সময় তার হাতে নেই।

সব মিলিয়ে ম্রুণাল ঠাকুরের  এই মন্তব্যে স্পষ্ট, ধানুশকে ঘিরে প্রেমের গুঞ্জন নিয়ে তিনি আর নতুন করে আলোচনা বাড়াতে চান না। বরং নিজের কাজ ও স্বাস্থ্যের দিকেই এখন পুরো মনোযোগ দিতে চাইছেন তিনি।

পিআর/টিএ

মন্তব্য করুন