© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নুরকে মন্ত্রীত্ব থেকে সরাতে ষড়যন্ত্র! রাশেদ খানের বিস্ফোরক অভিযোগ

শেয়ার করুন:
নুরকে মন্ত্রীত্ব থেকে সরাতে ষড়যন্ত্র! রাশেদ খানের বিস্ফোরক অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩০ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
গণঅধিকার পরিষদের সাবেক নেতা রাশেদ খান অভিযোগ করেছেন, দলটির ভেতরে লুকিয়ে থাকা জামায়াত-শিবিরের কর্মীরা নুরুল হক নুরকে মন্ত্রীত্ব থেকে সরাতে ষড়যন্ত্র করছে এবং তার রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে তরুণদের রাজনীতিতে একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষায় জামায়াত-শিবির সেই সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েজ পেজে এই অভিযোগ করেন তিনি।

রাশেদ খানের দাবি, জীবনের ঝুঁকি নিয়ে ৯ দফা ঘোষণা দিয়েও ডাকসুর ভিপি হতে পারেননি আব্দুল কাদের। এর পেছনে তার ব্যক্তিগত ব্যর্থতার চেয়ে সমন্বিত রাজনৈতিক বাধা বড় কারণ ছিল। তিনি অভিযোগ করেন, জামায়াত-শিবির একযোগে কাজ করে তাকে ভিপি হতে দেয়নি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবির প্রোপাগান্ডা, সহানুভূতি ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করে। নতুন রাজনৈতিক দলগুলো সাংগঠনিক দুর্বলতার কারণে তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারেনি। রাশেদ খান দাবি করেন, এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) যাতে স্বাধীনভাবে শক্তিশালী হতে না পারে, সেজন্য শুরু থেকেই সেখানে জামায়াত-শিবিরের কর্মীদের প্রবেশ করানো হয়। তার মতে, এনসিপির প্রায় ৮০ শতাংশ নেতাকর্মী ওই উৎস থেকে আসা, ফলে দলটি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না।


তিনি বলেন, একই কারণে তিনি গণঅধিকার পরিষদ ত্যাগ করেন। তার অভিযোগ, দলটির ভেতরে থাকা একটি অংশ গণঅধিকার পরিষদকে জামায়াতের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করেছিল। এতে তিনি রাজি না হওয়ায় তাকে মানসিকভাবে চাপে রাখা হয়।

রাশেদ খান আরও দাবি করেন, নির্বাচনের আগে নুরুল হক নুরকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এ সংক্রান্ত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিও প্রচার করা হয়।

বর্তমানে নুরুল হক নুরকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দিতে এবং তার রাজনৈতিক অবস্থান দুর্বল করতে একটি মহল সক্রিয় বলে অভিযোগ করেন তিনি।

তার মতে, নিজেদের লোকজন বিভিন্ন দলে প্রবেশ করিয়ে গণঅধিকার পরিষদ ও এনসিপি—উভয় দলের স্বাভাবিক রাজনৈতিক বিকাশ বাধাগ্রস্ত করা হয়েছে এবং সম্ভাবনাময় এই দুই রাজনৈতিক শক্তিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।



ইউটি/টিএ 

মন্তব্য করুন