© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘মেয়েদের ব্যবহার করেছে’, রাকেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাখির

শেয়ার করুন:
‘মেয়েদের ব্যবহার করেছে’, রাকেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাখির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪০ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
‘বিগ বস মারাঠি ৬’ থেকে বিদায় নিলেও আলোচনায় রয়েছেন ‘ড্রামা কুইন’ খ্যাত রাখি সাওয়ান্ত। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ঘরে ঢুকে নিজের স্বভাবসুলভ উপস্থিতিতে শো জমিয়ে তুলেছিলেন তিনি। তবে ঘর ছাড়ার পর এবার সহ-প্রতিযোগী রাকেশ বাপটকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাখি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি দাবি করেন, রাকেশের ‘চকোলেট বয়’ ইমেজের আড়ালে ছিল কৌশলী গেম প্ল্যান। তার অভিযোগ, নিজের স্বার্থে একাধিক নারী প্রতিযোগীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেছিলেন এই অভিনেতা।



রাকেশের সঙ্গে নিজের রসায়ন প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাখি হাস্যরসের সুরে বলেন, “কিসের রসায়ন! আমার তো সাইকোপ্যাথদের মতো অবস্থা হয়েছিল। রাকেশ আসলে সব মেয়েকেই পটিয়ে রাখত। ৪ জন এদিকে, ৪ জন ওদিকে-সবাইকে ইমপ্রেস করে রাখত, যাতে কেউ তাকে নমিনেশন না দেয়।”

তিনি আরও বলেন, শো-তে রাকেশের এন্ট্রি গান ‘কিসি কে হাত না আয়েগা ইয়ে লড়কা’ যেন তার আচরণেরই প্রতিফলন। “কাউকেই সে নাগাল দেয়নি, কিন্তু ঠিকই ফাইনালে পৌঁছে গেছে,” মন্তব্য রাখির।

যদিও রাকেশ বাপট আগেই জানিয়েছেন, তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের। তবে রাখি মজার ছলেই নিজের একতরফা অনুভূতির কথা স্বীকার করেছেন। তিনি বলেন, “বিগ বসের ঘরে ঢুকে আমার হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। জীবনে অনেক কিছুই দেখেছি, কিন্তু রাকেশকে দেখে আলাদা অনুভূতি হয়েছিল।”

এদিকে, আগামী ১৯ এপ্রিল (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিগ বস মারাঠি ৬’-এর ফাইনাল। শিরোপার লড়াইয়ে রয়েছেন বিশাল কোটিয়ান, দীপালি সৈয়দ, অনুশ্রী মানে, রাকেশ বাপট এবং তনভি কোলতে।

রাখি সাওয়ান্ত না থাকলেও, রাকেশকে ঘিরে তার এই মন্তব্য ইতোমধ্যেই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার, এই আলোচনা ফাইনালের ফলাফলে কোনো প্রভাব ফেলে কি না।

পিআর/টিএ

মন্তব্য করুন