© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খাগড়াছড়ির রামগড়ে বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

শেয়ার করুন:
খাগড়াছড়ির রামগড়ে বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৩ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
খাগড়াছড়ির রামগড় উপজেলার কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। এতে বিদ্যালয়ের ৬টি কক্ষ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে বিদ্যালয়টিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বিশ্বান্তর বিকাশ বড়ুয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে বিদ্যালয়ের টিনসেট ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে।

এমআর/টিএ  

মন্তব্য করুন