© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮০ লাখ টাকার গাড়ি কিনে ট্রলের মুখে নবনীতা

শেয়ার করুন:
৮০ লাখ টাকার গাড়ি কিনে ট্রলের মুখে নবনীতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১২ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
টলিউডে ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবনের টানাপোড়েন নতুন কিছু নয়। এবার নতুন করে আলোচনার কেন্দ্রে অভিনেত্রী নবনীতা দাস। প্রায় ৮০ লাখ টাকা মূল্যের একটি বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ কেনার পরই সামাজিক মাধ্যমে তীব্র ট্রোলিংয়ের মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন গাড়ির ছবি পোস্ট করেন নবনীতা। মুহূর্তের মধ্যেই শুরু হয় কটাক্ষের ঝড়। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, কাজ না থাকলে এত দামী গাড়ির টাকা কোথা থেকে এল। কেউ কেউ ব্যক্তিগত জীবন নিয়েও কুরুচিকর মন্তব্য করেন। তবে এসব সমালোচনার জবাবে সরাসরি বিতর্কে না গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী।

টলিউডে অভিনেতা জিতু কামাল-এর সঙ্গে তার বিচ্ছেদের পর থেকেই নবনীতা নিয়মিত আলোচনায়। একসময় জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এ ‘মা তারা’ চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছিল। এরপর ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকের পর দীর্ঘ সময় তাঁকে আর ছোটপর্দায় দেখা যায়নি।



এই অনুপস্থিতি নিয়েও নানা গুঞ্জন ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে। অনেকেই দাবি করেন, তার হাতে কাজ নেই। তবে নবনীতা সেই ধারণা সরাসরি নাকচ করে দিয়েছেন। তার বক্তব্য, শুধু পর্দায় থাকার জন্য বা আর্থিক কারণে তিনি যে কোনও চরিত্রে কাজ করতে চান না। মানসম্মত কাজের অপেক্ষাতেই তিনি বিরতি নিয়েছেন।

অভিনয়ের বাইরে এখন নতুন পরিচয়ও গড়ে তুলছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার পাশাপাশি বন্ধুদের সঙ্গে মিলে ব্যবসায়িক উদ্যোগও শুরু করেছেন। বেঙ্গালুরুতে নতুন এক ব্যবসায় যুক্ত রয়েছেন তিনি, যার কারণে নিয়মিত যাতায়াত করতে হয় শহর দুটির মধ্যে।

সব মিলিয়ে নবনীতার এই নতুন গাড়ি কেনাকে ঘিরে যেমন সমালোচনার ঝড় উঠেছে, তেমনই উঠে এসেছে তাঁর আর্থিক স্বনির্ভরতার দিকটিও। ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে ট্রোলিংয়ের মাঝেও নিজের অবস্থানে অনড় রয়েছেন এই অভিনেত্রী, আর সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

পিআর/টিকে

মন্তব্য করুন