আপনাদের প্রবল হিংসার ভয়ে প্রধানমন্ত্রীর দাওয়াত পেলেও প্রকাশ করেন না অনেকে: আব্দুর নুর তুষার
ছবি: সংগৃহীত
১১:৪২ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুর নুর তুষার বলেছেন, ‘বিশ্ব সাহিত্য কেন্দ্র বিদেশি কোনো অর্থ সাহায্য নেয় না। রেমন ম্যাগসেসে পুরস্কারও কেন্দ্রটি পায় নাই। এটা আবদুল্লাহ আবু সায়ীদ পেয়েছেন। তিনি এই পুরস্কারের অর্থ কেন্দ্রকে দিতে চেয়েছিলেন কিন্তু আমি বাধা দিয়েছিলাম। আরো কেউ কেউ হয়তো দিয়েছিলেন।’
স্যোশাল মিডিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা লিখেছেন।
আব্দুর নুর তুষার বলেন, ‘এর আগে আমি বলেছিলাম এই পুরস্কার ব্যক্তিগত ও এটা দিলে লোকে বলবে কেন্দ্র বিদেশি টাকা নেয়। বদনাম করতে গিয়ে যারা বিশ্ব সাহিত্য কেন্দ্র ও আবদুল্লাহ আবু সায়ীদের নামে মিথ্যা বলছেন, তাদের জ্বালা জ্বালা গান এর কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তার আমন্ত্রণ লাভ। এরা এক সপ্তাহ আগেও এইসব বলেন নাই।’
অথচ কেন্দ্রটি ১৯৭৬ সাল থেকে বই পড়ার অভ্যাস গড়তে কাজ করছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘ছাপানো বন্ধ এমন হাজারটা ক্লাসিক বই নিজ উদ্যোগে রিপ্রিন্ট করেছে।’
তুষার বলেন, ‘প্রধানমন্ত্রী দাওয়াত দিলে আপনাদের প্রবল হিংসার শিকার হতে হবে বলে অনেক মানুষ দাওয়াত পেয়েও এটা প্রকাশ করে না। বিশ্ব সাহিত্য কেন্দ্র পঞ্চাশ বছর পার করছে।
আর স্যারের ৮৬ বছর। একটা সংগঠন ও একজন মানুষ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ।’
‘আপনাদের জন্য শাকিব খানের ফ্লপ ছবি প্রিন্সের ফ্লপ গান জ্বালা জ্বালা উৎসর্গ করলাম’ বলে তিনি যোগ করেন।
কেএন/টিকে