© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদসহ বেশ কয়েকজন নেতা

শেয়ার করুন:
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদসহ বেশ কয়েকজন নেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৯ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এতে থাকছেন সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

রিফাত রশিদ জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক পদে দায়িত্ব নিচ্ছেন। এছাড়া হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় এবং শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে, এনসিপি যোগ দিচ্ছেন জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম সংগঠক ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সংগঠনটির মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ বেশ কয়েকজন নেতা।

শনিবার (১৮ এপ্রিল) রাতে দুই পক্ষের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আজ রোববার (১৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দিতে পারেন।

কেএন/টিকে

মন্তব্য করুন