© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বারিশা হকআল্লাহর ঘর দর্শনের নিয়ত করতেই রিজিক বেড়েছে

শেয়ার করুন:
আল্লাহর ঘর দর্শনের নিয়ত করতেই রিজিক বেড়েছে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৩ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬

দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ বারিশা হক আবারও আলোচনায়। তবে এবার ব্যক্তিগত এক অনুভূতি ভাগ করে নেওয়ার কারণে। অভিনয়, মডেলিং ও উপস্থাপনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় এই তারকা সম্প্রতি এক পোস্টে জানিয়েছেন জীবনের ইতিবাচক পরিবর্তনের কথা।

রোববার (১৯ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‌আল্লাহর ঘর কাবা শরিফ দর্শনের নিয়ত করার পর থেকেই তার জীবনে রিজিক বেড়ে গেছে।
তিনি লেখেন, ‘যেদিন থেকে নিয়ত করেছি আল্লাহর ঘর দেখতে যাবো সেদিন থেকেই আল্লাহ আমাদের রিজিক বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’

বারিশার এই বক্তব্য সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ভক্তরা তার নিয়ত পূরণের জন্য শুভকামনা জানিয়েছেন এবং অনেকেই তার কথার সঙ্গে একমত পোষণ করেছেন।



মন্তব্যের ঘরে এক ভক্ত লিখেছেন, রিজিক সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে এবং কারও জীবিকা নিয়ে নেতিবাচক মন্তব্য করা উচিত নয়। আল্লাহ যাকে যেভাবে চান, সেভাবেই রিজিক দান করেন।
ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিশ্বাসের কথা খোলামেলাভাবে শেয়ার করায় বারিশা হকের এই পোস্টটি এখন নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এসএ/এসএন

মন্তব্য করুন