© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘পাচার ঠেকাতে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে’

শেয়ার করুন:
‘পাচার ঠেকাতে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৬ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ইরানের সঙ্গে ইসরাইল ও আমেরিকা যুদ্ধের কারণে সারা বিশ্বে এখন তেল সংকটে রয়েছে। পার্শ্ববর্তী দেশে দাম বাড়ায় পাচার ঠেকাতে অবশেষে বাংলাদেশেও তেলের দাম বাড়ানো হয়েছে। এছাড়া সরকারের হাতে আর কোনো উপায় ছিল না।

রোববার (১৯ এপ্রিল) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগরে মসলা গবেষণা কেন্দ্র কৃষি গবেষণা ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সারা দেশের মধ্যে শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন জমিতে একই সঙ্গে ৪/৫টি সাথী ফসল উৎপাদন করেন কৃষকরা। তাদের ফসল সংরক্ষণের জন্য বর্তমান সরকার সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। 

প্রতিমন্ত্রী বলেন, কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান, সেজন্য দেশের বাহিরে ফসল রপ্তানীর ব্যবস্থা করা হয়েছে। উন্নতমানের ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার। পাবনা ঈশ্বরদীর ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পল্লী উন্নয়ণ একাডেমির (আরডিএ) ভারপ্রাপ্ত মহাপরিচালখ ড. আব্দুল মজিদ প্রমানিক, মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ আলম, মাহমুদুল হাসান সুজা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট: আব্দুল ওহাব, বিএনপি নেতা মাহবুব আলম মানিক, বুলবুল ইসলাম, আব্দুল করিম, মীর শাকরুল আলম সীমান্ত, যুবদল নেতা খালিদ হাসান আরমান।

অনুষ্ঠান শেষে বিকেলে প্রতিমন্ত্রী পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহ, রাস্তা, ব্রীজসহ ১৬টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- বগুড়া জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হোসাইন।


ইউটি/টিএ

মন্তব্য করুন