জীবনের কঠিন সময়ের কথা জানালেন কল্কি!
ছবি: সংগৃহীত
০৪:০৫ এএম | ২০ এপ্রিল, ২০২৬
ছকভাঙা অভিনেত্রী। সাহসী বললেও অত্যুক্তি হয় না। বরাবরই নিজের নিয়মে চলেন। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা রাখঢাক করতে দেখা যায়নি তাঁকে। সেই কল্কি কোচলিন ফের শিরোনামে।
ছকভাঙা অভিনেত্রী। সাহসী বললেও অত্যুক্তি হয় না। বরাবরই নিজের নিয়মে চলেন। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা রাখঢাক করতে দেখা যায়নি তাঁকে। সেই কল্কি কোচলিন ফের শিরোনামে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সময়ের কথা ব্যাখ্যা করেছেন অভিনেত্রী।
সম্পর্ক ভাঙার পর তাঁর জীবনে কালো অধ্যায়ের কথা বলতে শুরু গিয়েছে কল্কিকে। প্রেমের ব্যথা কীভাবে তাঁর শরীর, মনকে প্রভাবিত করেছিল, তার বিস্তারিত বর্ণনা দেন অভিনেত্রী।
কল্কি বলেন, "প্রেম ভাঙায় রাতের পর রাত না ঘুমিয়ে কেটেছে আমার। মনে হয় রাতগুলো হয়তো আর কাটবে না। মনে হত আমি শেষ হয়ে গিয়েছি। ঘুম যেন মনে হত অধরা। যদিবা ভোররাতের দিকে ঘুমিয়ে পড়তাম, সে ঘুম দীর্ঘস্থায়ী হত না। আবারও ভোরবেলা ঘুম ভেঙে যেত।"

অভিনেত্রী আরও বলেন, "সেই সময় নিজেকে শান্ত রাখার জন্য গিটার বাজাতাম। নিজেকে নানারকমভাবে ব্যস্ত রাখার চেষ্টা করতাম। কারণ, ঘুমোতে যাওয়ার কোনও উপায় ছিল না আমার।" তাঁর কথায়, "আমি বুঝতে পেরেছি মানসিকভাবে এটা আমাকে কতটা ধাক্কা দিয়েছে।"
ঘুমের ব্যাঘাতের ফলে শারীরিকভাবেও দিন দিন ভেঙে পড়েছেন অভিনেত্রী। তাঁর মতে, অনিদ্রা ভীষণভাবে আমার দিনযাপনে প্রভাব ফেলেছিল। কল্কি বলেন, "আমি কাজেও মন দিতে পারছিলাম। অবসাদে ভুগছিলাম।" একদিন শুটিং সেটেও গিয়ে নাকি স্বপ্ন ও বাস্তবের মধ্যে কোনও পার্থক্য করতে পারছিলেন না অভিনেত্রী।
কল্কির কথায়, "এইরকমই একদিন শুটিং সেটে গিয়ে আমি বুঝতে পারিনি স্বপ্ন দেখছি নাকি জেগে। আমি সত্যিই অবাক হয়ে গিয়েছি। ভাবছিলাম এটা সত্যিই হচ্ছে। নাকি আমি এখনও ঘুমোচ্ছি। প্রায় চারমাস ধরে এরকম পরিস্থিতি ছিল আমার।"
ব্যক্তিগত জীবন নিয়ে কখনও সেভাবে রাখঢাক করেননি কল্কি। এর আগেও এক পডকাস্টে হৃদয়ভাঙার গল্প শেয়ার করেন। সেই সময় তিনি জানান, "আসলে শান্তিপূর্ণভাবে ব্রেকআপ করাটা খুবই কষ্টকর ব্যাপার। কিন্তু যদি ব্রেকআপ শান্তিপূর্ণ হয়, তাহলে কারও কোনও খেদ থাকে না।"
তিনি আরও বলেন, "এই যেমন, আমি সব সময়ই শান্তিপূর্ণ ব্রেকআপের স্বপক্ষে। আর এ ব্যাপারে সবচেয়ে সহজ পন্থাই হল, পুরুষ মানুষটিকে বলে দাও, যে তুমি অন্য পুরুষের সঙ্গে রাত কাটিয়েছ। ব্যস, দেখবে খুব শান্তিপূর্ণভাবে ব্রেকআপ হয়ে যাবে।”
কল্কি কোচলিনের বাবা ও মা ফরাসি। লন্ডনের গোল্ডস্মিথ ইউনিভার্সিটি থেকে ড্রামা ও থিয়েটার আর্টসের স্নাতক। ২০০৯ সালে বলিউডে আত্মপ্রকাশ। অনুরাগ কাশ্যপের 'দেব ডি' ছবির মাধ্যমে বি-টাউনে হাতেখড়ি। প্রথম ছবিতে বাজিমাত করেন অভিনেত্রী। ফিল্মফেয়ারে সেরা সহ অভিনেত্রীর পুরস্কারও পান।
এরপর একের পর এক ছবিতে দর্শকদের মন কাড়েন। 'জিন্দেগি না মিলেগি দোবারা', 'দ্যাট গার্ল ইন ইয়েলো বুটস', 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবিতে অনবদ্য কল্কি। অভিনেত্রীর সাফল্যের ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কারের বিশেষ জুরি অ্যাওয়ার্ড। 'মার্গারিটা উইথ আ স্ট্র' ছবিতে সকলকে কার্যত অবাক করে দেন। একাধিক ওয়েব সিরিজে অনবদ্য অভিনয় করেন কল্কি। 'মেড ইন হেভেন' এবং 'সেক্রেড গেম ২'-তে তাঁর অভিনয় অসামান্য।
পরিচালক অনুরাগ কাশ্যপের প্রাক্তন স্ত্রী কালকি কোয়েচলিন। ২০১১ সালে বিয়ে হয় তাঁদের। কিন্তু কিছুদিনের মধ্যেই আচমকা ছন্দপতন ঘটে। দু’বছরের মধ্যেই বিবাহ-বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপর ইজরায়েলি পিয়ানো-বাদক গাই হার্শবার্গের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কল্কি। নিজেদের সম্পর্কের কথা স্বীকারও করে নিয়েছিলেন কল্কি।
অন্তঃসত্ত্বা হওয়ার ৫ মাসের মাথায় তিনি জানিয়েছিলেন যে, প্রেমিক গাই ও তাঁর এই মুহূর্তে বাবা-মা হওয়ার কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু যেহেতু সন্তানসম্ভবা হয়ে পড়েছেন তাই সন্তানটিকে জন্ম দিতে চেয়েছিলেন খ্যাতনামা এই অভিনেত্রী। সেই সময়ই বেবি বাম্পের ছবিও পোস্ট করেছিলেন কল্কি। আপাতত সেই মেয়েকে নিয়েই প্রেমিক গাইয়ের সঙ্গে দিব্যি ঘর সামলাচ্ছেন অভিনেত্রী।
আরআই/টিএ