প্রেমের গুঞ্জনের মাঝেই সাহেব- সুস্মিতা’র নতুন চমক!
ছবি: সংগৃহীত
০৬:২৪ এএম | ২০ এপ্রিল, ২০২৬
সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-এই জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জন যেন থামছেই না। ‘কথা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি ছাপিয়ে অফস্ক্রিন সম্পর্ক নিয়েও শুরু হয় চর্চা। মাঝে তাঁদের বাগদানের খবরও রটেছিল, যদিও সে বিষয়ে এখনও পর্যন্ত কেউই সরাসরি মুখ খোলেননি।
এই জল্পনার মাঝেই নতুন করে আলোচনায় সুস্মিতা। সম্প্রতি তিনি শেয়ার করেছেন কিছু ছবি, যেখানে সাহেবের পরিবারের সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছেন অভিনেত্রী। বিশেষ করে সাহেবের মায়ের হাত ধরে হাসিমুখে বসে থাকা সেই ছবি নজর কেড়েছে সবার।

ছবিতে দেখা গিয়েছে সাহেবের দিদি সোনম ভট্টাচার্য ও তাঁর স্বামী, ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রীকেও। এমনকি তাঁদের ছেলেও ছিল সেই ফ্রেমে। যদিও এই ছবিগুলিতে সাহেবকে দেখা যায়নি, তবুও নেটিজেনদের কৌতূহল কিন্তু একটুও কমেনি।
ছবি পোস্ট হতেই কমেন্টে ভরে গিয়েছে ভালোবাসায়। কেউ লিখেছেন, “পরেরবার পুরো পরিবারকে একসঙ্গে দেখতে চাই”, আবার কেউ মজা করে বলেছেন, “বেস্ট শাশুড়ি-বউমা জুটি!”
প্রসঙ্গত, এর আগে অনির্বাণ রায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল সুস্মিতার। বাগদান পর্যন্ত গড়িয়েছিল সেই সম্পর্ক, এমনকি একসঙ্গে থাকার জন্য ফ্ল্যাটও কিনেছিলেন তাঁরা। তবে ‘কথা’ ধারাবাহিকে কাজ শুরু হওয়ার পর থেকেই সম্পর্ক ভাঙার খবর সামনে আসে।
সব মিলিয়ে, নতুন করে সাহেবের পরিবারের সঙ্গে সুস্মিতার এই ছবি যেন আরও বাড়িয়ে দিল জল্পনা-বন্ধুত্ব, না কি সত্যিই সম্পর্কের নতুন অধ্যায়? উত্তর এখনও অধরা।
আরআই/টিএ