© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তৃতীয় সন্তানের মা হতে চলেছেন মার্কিন অভিনেত্রী নাতালি পোর্টম্যান

শেয়ার করুন:
তৃতীয় সন্তানের মা হতে চলেছেন মার্কিন অভিনেত্রী নাতালি পোর্টম্যান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫০ এএম | ২০ এপ্রিল, ২০২৬
হলিউডের অন্যতম মেধাবী ও আবেদনময়ী অভিনেত্রী নাতালি পোর্টম্যান আবারও মা হতে চলেছেন। গত কয়েকদিন ধরে চলা সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী নিজেই ভক্তদের এই সুখবর দিয়েছেন।

মার্কিন গণমাধ্যমের একান্ত এক সাক্ষাৎকারে ৪৪ বছর বয়সী এই তারকা তার তৃতীয় সন্তানের আগমনের কথা নিশ্চিত করেছেন। এটি তার বর্তমান সঙ্গী ও ফরাসি মিউজিক প্রডিউসার টাঙ্গুই ডেস্টাবলের প্রথম সন্তান।

নিজের মাতৃত্বের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাতালি আবেগাপ্লুত হয়ে বলেন,’টাঙ্গুই এবং আমি খুবই উত্তেজিত। আমি সত্যিই কৃতজ্ঞ। আমি জানি এটি একটি বিশাল সৌভাগ্য এবং একটি অলৌকিক ঘটনা।‘



তিনি আরও জানান যে, একজন ফার্টিলিটি ডাক্তারের সন্তান হিসেবে বড় হওয়ায় তিনি জানেন গর্ভধারণ করা কতটা কঠিন হতে পারে, তাই এই অভিজ্ঞতাকে তিনি অত্যন্ত সম্মানের সাথে দেখছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে কোরিওগ্রাফার বেঞ্জামিন মিলপিয়েডের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের ইতি টানার পর নাতালির জীবনে আসে নতুন বসন্ত। ২০২৫ সালের মার্চ মাসে প্রথম জানা যায় ফরাসি সংগীতশিল্পী টাঙ্গুই ডেস্টাবলের সাথে তার প্রেমের কথা। তারপর থেকেই প্যারিসে অনেকটা নিভৃতে সময় কাটাচ্ছিলেন এই যুগল। তবে এই সন্তানের আগমনের খবর তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেল।

এদিকে মা হতে চললেও নাতালির ক্যারিয়ার কিন্তু থেমে নেই। ২০২৬ সালেই মুক্তি পেতে যাচ্ছে তার আলোচিত ডার্ক কমেডি সিনেমা ‘দ্য গ্যালারিস্ট’, যেখানে তিনি জেনা ওরটেগা এবং স্টার্লিং কে. ব্রাউনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। ছবিটি পরিচালনা করছেন ক্যাথি ইয়ান।

এসকে/টিএ

মন্তব্য করুন