© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশকে গাঙ্গ বানিয়ে চলে গেছেন ড. ইউনূস : গোলাম মাওলা রনি

শেয়ার করুন:
দেশকে গাঙ্গ বানিয়ে চলে গেছেন ড. ইউনূস : গোলাম মাওলা রনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২১ এএম | ২০ এপ্রিল, ২০২৬
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে গাঙ্গ বানিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, ড. ইউনূসকে ছয় মাস সময় দিয়েছিল জনগণ। এই ছয় মাস তার বিরুদ্ধে কেউ কথা বলেননি কিন্তু এই সময়ে তিনি পুরো বাংলাদেশকে গাঙ্গ করে দিয়েছেন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।

গোলাম মাওলা রনি বলেন, এই মুহূর্তে দরকার জাতীয় ঐক্য, রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সম্প্রীতি, সরকার মানুষের বিশ্বাস এবং আস্থা অর্জন করবে, যার যার অবস্থান থেকে ব্যয় কমাবে। এই কাজগুলোতে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন উদ্বোধনী বাণী দেওয়া হয়নি। শুধু খাল কাটো, ওই খালে এটা ছাড়ো, ওই খালে কচুরিপানা পরিষ্কার করো। তারপর এখানে কৃষক কার্ড, ওখানে অমুক কার্ড করা হচ্ছে।

তিনি বলেন, গত ৬০ দিনে যা কিছু করা হয়েছে সেইগুলোর দেশের জন্য, জাতির জন্য কালের জন্য ভালো ফলাফল আসবে, আউটপুট জিডিপিতে যোগ হবে, মানুষের মনোবল বাড়াবে, মানুষের অস্তিত্ব রক্ষা করবে এরকম একটা কাজ এখন পর্যন্ত সরকার করতে পারেনি।

সাবেক এই এমপি বলেন, ড. ইউনূসকে ছয় মাস সময় দিয়েছিল জনগণ। এই ছয় মাস তার বিরুদ্ধে কেউ কথা বলেননি কিন্তু এই সময়ে তিনি পুরো বাংলাদেশকে গাঙ্গ করে দিয়েছেন। তারেক রহমান সাহেব যখন ক্ষমতায় এসেছেন, সবাই ধরে নিয়েছিল যে তাকে একটা হানিমুন পিরিয়ড তিন মাস দেওয়া হবে।

কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছয় মাস সময় দিয়ে মানুষ যে ভুল করেছে সেই ভুল বিএনপির জন্য করবে না।

এমআই/টিকে

মন্তব্য করুন