© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ইউফোরিয়া’ সিজন ৩, বদলে যাওয়া গল্প আর চরিত্র নিয়ে নতুন বিতর্ক

শেয়ার করুন:
‘ইউফোরিয়া’ সিজন ৩, বদলে যাওয়া গল্প আর চরিত্র নিয়ে নতুন বিতর্ক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৮ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার পর পর্দায় ফিরেছে জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’-র তৃতীয় সিজন। কিন্তু প্রথম পর্ব দেখার পর ভক্তদের মনে একটাই প্রশ্ন— এটি কি আসলেও সেই চেনা ‘ইউফোরিয়া’? চেনা আমেজ হারিয়ে সিরিজটি এখন এক নতুন এবং কিছুটা বিতর্কিত পথে হাঁটছে।

প্রযুক্তিগত দিক থেকে সিজন ৩-এ বড় পরিবর্তন এনেছেন পরিচালক স্যাম লেভিনসন। আগের সিজনগুলোর তুলনায় এবারের চিত্রায়নে কোডাকের ভেরিটা ফিল্ম স্টক ব্যবহার করা হয়েছে, যা সিরিজটিকে একটি পুরোনো হলিউডি বা ‘ওয়েস্টার্ন’ সিনেমার লুক দিয়েছে।



তবে নান্দনিকতা বাড়লেও গল্পের গভীরতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা।

গল্পে ৫ বছরের ‘টাইম জাম্প’ বা সময়ের ব্যবধান দেখানো হয়েছে, যেখানে কিশোর চরিত্রগুলো এখন প্রাপ্তবয়স্ক। তবে এই পরিবর্তনের যৌক্তিকতা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।

সিরিজের অন্যতম জটিল ও নেতিবাচক চরিত্র নেটকে এবার একেবারেই ‘নরম মনের’ ছেলে হিসেবে দেখানো হয়েছে, যা ভক্তদের কাছে অস্বাভাবিক ঠেকছে।

অভিযোগ উঠেছে যে, এই সিজনে নারী চরিত্রগুলোকে দুর্বল এবং কেবল যৌনতার মাপকাঠিতে বিচার করা হয়েছে। রু (জেনডায়া), ক্যাসি, জুলস ও ম্যাডির মতো চরিত্রগুলোর ভবিষ্যৎ যেভাবে দেখানো হয়েছে, তাকে অনেকেই ‘নারীবিদ্বেষী দৃষ্টিভঙ্গি’ বলে আখ্যা দিচ্ছেন।

অভিনয় নিয়ে খুব বেশি অভিযোগ না থাকলেও, অভিনয়শিল্পীদের মধ্যে এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা গেছে। শোনা যাচ্ছে, জেনডায়ার সাথে পরিচালক লেভিনসনের সৃজনশীল মতপার্থক্য তৈরি হয়েছে।

এমনকি জেনডায়া এবার এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবেও যুক্ত নেই, যা সিরিজের গুণগত মানে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

সিজন ৩-এর অন্যতম আকর্ষণীয় দিক হলো রু এবং নতুন চরিত্র অ্যালামো ব্রাউনের মধ্যকার রসায়ন। অ্যালামোর চরিত্রে অভিনয় করেছেন আদেওয়ালে আকিনুয়ে-আগবাজে। তাদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন আগামী পর্বগুলোতে নতুন মোড় নিয়ে আসতে পারে।

সূত্র : ভ্যারাইটি

পিআর/টিকে

মন্তব্য করুন